1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ব্রিটেন-ফ্রান্স ফিলিস্তিনের ব্যাপারে পরিকল্পনা থেকে আপাতত সরে এসেছে

  • রবিবার, ৮ জুন, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

ব্রিটেন-ফ্রান্স ফিলিস্তিনের ব্যাপারে পরিকল্পনা থেকে আপাতত সরে এসেছে

চলতি মাসের মাঝামাঝিতে ফিলিস্তিনকে নিয়ে সম্মেলন হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সৌদি আরব ও ফ্রান্সের নেতৃত্বে হতে যাওয়া এ সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছিল যুক্তরাজ্য ও ফ্রান্স। তবে, দেশ দুটি সেই পরিকল্পনা থেকে আপাতত সরে এসেছে।

শনিবার (৭ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডেল ইস্ট আই।

সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, ১৭ থেকে ২০ জুন হতে যাওয়া সম্মেলনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে লবিং করছিল ফ্রান্স। ইউরোপের অন্যান্য দেশকেও নিজেদের সঙ্গে যোগ দিতে বলছিল তারা।

কয়েকদিন আগেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছিলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া তাদের জন্য একটি নৈতিক দায়িত্ব এবং রাজনৈতিক প্রয়োজনীয়তা। তিনি আশা করেছিলেন, ইউরোপের দেশগুলো ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিলে দখলদার ইসরায়েলকে স্বীকৃতি দেবে সৌদি আরব।

তবে, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ফরাসি কর্মকর্তারা ইসরায়েলিদের নিশ্চিত করেছে যে তারা আসন্ন সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে না। এর বদলে তারা ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার পথ তৈরি করবে; যার মধ্যে থাকবে ইসরায়েলি জিম্মিদের মুক্তি, ফিলিস্তিনি সরকারকে ঢেলে সাজানোর প্রস্তাব। সঙ্গে থাকবে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবও।

এখন পর্যন্ত বিশ্বের ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। তবে, ইউরোপের বেশিরভাগ দেশ এক্ষেত্রে অনীহা দেখিয়েছে। তারা বলছে, এমন সিদ্ধান্ত নিতে হলে ইসরায়েলের অনুমতির প্রয়োজন হবে এবং আরব দেশগুলোকেও এর বদলে কিছু দিতে হবে।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews