1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যুক্তরাষ্ট্র: রেকর্ড ২২০০ অভিবাসী গ্রেফতার একদিনে

  • শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র: রেকর্ড ২২০০ অভিবাসী গ্রেফতার একদিনে

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

একদিনে সর্বোচ্চ সংখ্যক অভিবাসীকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই)। গত মঙ্গলবার (৩ জুন) একদিনে ২২০০”রও বেশি অভিবাসীকে গ্রেফতার করা হয়।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজকে আইসিই’র এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

হোয়াইট হাউসের চাপের মুখে দ্রুত গ্রেফতার বাড়াতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। এনবিসি নিউজকে আইসিই সূত্র জানিয়েছে, গ্রেফতার হওয়া অভিবাসীদের অনেকেই আইসিইর ‘আটকের বিকল্প’ (এটিডি) প্রোগ্রামের আওতায় ছিলেন।

এই প্রোগ্রামের অধীনে যেসব অনিবন্ধিত অভিবাসীকে জনসুরক্ষার জন্য হুমকি মনে করা হয় না, তাদের শর্তসাপেক্ষে মুক্তি দেয়া হয়। এরপর তাদের অবস্থান নজরদারিতে রাখা হয় অ্যাঙ্কল মনিটর, স্মার্টফোন অ্যাপ বা অন্যান্য জিওলোকেশন প্রযুক্তি এবং নিয়মিত আইসিই অফিসে রিপোর্ট করার মাধ্যমে।

কিছু গ্রেফতারের ক্ষেত্রে আইসিই নতুন কৌশল অবলম্বন করেছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন মুলুকের অভিবাসন আইনজীবীরা জানিয়েছেন, এটিডি প্রোগ্রামে থাকা তাদের কিছু ক্লায়েন্টকে নির্ধারিত সময়ের আগেই সাক্ষাতের জন্য হাজির হতে বলে আইসিই। কিন্তু সাক্ষাৎ করতে গেলে তাদের গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, হোয়াইট হাউসের নীতিনির্ধারণী উপ-প্রধান স্টিফেন মিলারের চাপের পরপরই এই গণগ্রেফতার শুরু হয়েছে। তিনি গত মাসে আইসিই নেতৃত্বের সঙ্গে এক বৈঠকে বলেছিলেন,

সংস্থাটি প্রতিদিন ৩০০০ গ্রেফতার না করলে জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরখাস্ত করা হবে— দুজন অংশগ্রহণকারী সূত্র এনবিসি নিউজকে এমনটা জানিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews