1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পুলিশ কর্মকর্তা ও পলাতক আ.লীগ নেতা কলকাতায় আটক

  • বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

পুলিশ কর্মকর্তা ও পলাতক আ.লীগ নেতা কলকাতায় আটক

পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন ব্যারাকপুর থেকে গত সোমবার সন্দেহভাজন অবৈধ বাংলাদেশি হিসেবে দুই আওয়ামী লীগ নেতা ও এক সাবেক পুলিশ কর্মকর্তাকে আটকের ঘটনা সামনে এসেছে।

বুধবার (৪ জুন) সন্ধ্যায় পুলিশ সূত্রে জানা যায়, আটক তিনজনের মধ্যে একজন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম জুয়েল, দ্বিতীয়জন আওয়ামী লীগ নেতা ও মঠবাড়িয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান এবং তৃতীয়জন পলাতক পুলিশ সুপার হাসান আরাফাত আবিদ।

ব্যারাকপুর পুলিশ কমিশনার সূত্রে জানা গেছে, ভাটপাড়া পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের জগদ্দল থানার অন্তর্গত বাসুদেবপুর মোড় এলাকায় একটি বাড়ি থেকে এ তিনজন বাংলাদেশিকে আটক করা হয়। গত পাঁচ মাস ধরে তিতাস মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে ওই তিনজন অবস্থান করছিলেন। বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালায় জগদ্দল থানার পুলিশ।

এরপর তাদের তিনজনকেই আটক করে জগদ্দল থানায় নিয়ে আসা হয়। এরপর দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ। কিন্তু, এই তিন বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে ভারতে অবস্থানের প্রয়োজনীয় কাগজপত্র (বৈধ পাসপোর্ট, ভিসা) পাওয়া যাওয়ায় বিকেলেই তাদের ছেড়ে দেওয়া হয়।

এ ব্যাপারে তিতাস মণ্ডলের বাড়িতে পেয়িং গেস্ট হিসাবে অবস্থান করা অনিরুদ্ধ বিশ্বাস নামে এক ব্যক্তি জানান, যে তিনজনকে আটক করা হয়, তারা তিতাস মণ্ডলের পূর্ব পরিচিত।

যাদবপুর  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিরুদ্ধ আরও বলেন, পুলিশ এসে তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে এবং তাদের নথি যাচাই-বাছাই করার জন্য থানায় নিয়ে যায়।

এই তিন বাংলাদেশি পাসপোর্ট, ভিসাসহ বৈধ নথি নিয়ে ভারতে এসেছে। তারা কেউই পলায়ন করে এদেশে আসেননি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণেই প্রাণ বাঁচাতে তারা ভারতে চলে এসেছেন।

অবশ্য, এবারই প্রথম নয়, এর আগেও মাঝে মধ্যেই বাংলাদেশ থেকে অপরিচিত কিছু ব্যক্তি এসে তিতাস মণ্ডলের বাড়িতে এসে থাকতেন, আবার চলেও যেতেন।

দুদিন আগে ওই বাড়িতে কয়েকজন বাংলাদেশি নাগরিকের আনাগোনার খবর পেয়ে সেখানে যান ভাটপাড়া পৌরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অরুণ ব্রহ্ম।

এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর জানান, কয়েকদিন আগেই এরকম একটি খবর পেয়ে আমি ওই বাড়িতে গিয়েছিলাম, কিন্তু তাদের সবার কাছেই বৈধ পাসপোর্ট ও ভিসা ছিল।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews