1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ সদর ইউএনও মোছাঃ তাছমিনা খাতুনের বিদায়ী নাগরিক সংবর্ধনা

  • বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সদর ইউএনও মোছাঃ তাছমিনা খাতুনের বিদায়ী নাগরিক সংবর্ধনা

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মানবতার ফেরিওয়ালা ক্ষ্যাত ইউএনও মোছাঃ তাছমিনা খাতুন এর পদোন্নতি জনিত বদলিতে সংবর্ধনায় তিনি নিজে কাঁদলেন উপস্থিত অন্যদেরকেও কাঁদালেন। এসময় হলরুম জুড়ে পিনপতন নিরবতার মধ্যে অনুষ্ঠান শেষে শুধু একে অপরের দিকে তাকিয়ে চোখের পানিতে বিদায় জানিয়েছেন সকলের প্রিয়জন মানবতার ফেরিওয়ালাকে। এরকম এক হৃদয় বিদারক ঘটনা ঘটে বুধবার (০৪ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে।

বুধবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তাছমিনা খাতুন এর পদোন্নতি জনিত বদলীর কারনে উপজেলা পরিষদের হলরুমে এক নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সোনামসজিদ প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতি ও এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু।

সভায় প্রধান অতিথির বক্তব্য ফয়সাল আজম অপু আবেগাপ্লুত হয়ে কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার দীর্ঘ গণমাধ্যম জীবনে এরকম একজন ইউএনওকে পেয়েছিলাম। তিনি এতটা সৎ দক্ষ জনবান্ধব ইউএনও হতে পারে তা আমার জানা ছিল না। তিনি বলেন সাংবাদিকদের তথ্য আদান প্রদানে কোন সময় কার্পন্যতা করেন নি ইউএনও তাছমিনা খাতুন। আমরা গণমাধ্যম কর্মীরা সহযোগিতা করেছি উনিও আমাদের সহযোগিতা করেছেন। এটা আমাদের হৃদয়ের স্বর্নাক্ষরে লেখা থাকবে।

সদ্য বিদায়ী ইউএনও তাছমিনা খাতুন বলেন, আমি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বাসীর নিকট থেকে যে ভালোবাসা পেয়েছি তা দেখে আমি মূগ্ধ ও অভিভুত। এ ঋণ আমি কোন দিন শোধ করতে পারবো না। তিনি আরো বলেন, আমি একজন আল্লাহর খাদেম হয়ে শাসক নয় সেবক হয়ে সাধারন মানুষের সেবা দিয়েছি। তিনি চাঁপাইনবাবগঞ্জ বাসীর সবার নিকট তার জন্য দোয়া প্রার্থনা করে বলেন, আমি চাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সকল মানুষ সব সময় ভালো থাকবে এটাই আমি প্রত্যাশা করি। তিনি সাংবাদিকদের সার্বিক সহযোগিতা পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দোয়া কামনা করেন।

সভায় আরও বক্তব্য রাখেন শিশু পরিবারের সহকারী তত্বাবধায়ক মোঃ এখলাসুর রহমান সহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সদস্য, নারী পুরুষ উদ্যক্তাবৃন্দ ও সুধীজন।

বুধবার দুপুরে তিনি শেষ বারের মত তার কার্যালয়ে গেলে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় । তাকে বহনকারী গাড়ি ছেড়ে যাবার সময় রাস্তার দুই পাশে দাড়িয়ে সর্বস্তরের জন সাধারন তাকে বিদায় জানায়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews