1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

১০ মাস থেকে পলাতক চারটি হত্যা মামলার আসামী ইউপি চেয়ারম্যান, সেবাবঞ্চিতদের ইউপি কার্যালয় ঘেরাও

  • সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

১০ মাস থেকে পলাতক চারটি হত্যা মামলার আসামী ইউপি চেয়ারম্যান, সেবাবঞ্চিতদের ইউপি কার্যালয় ঘেরাও

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

গত ০৫ আগস্টের পর প্রায় ১০ মাস থেকে পলাতক চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এলাকায় চারটি হত্যা মামলার আসামী শাহীদ রানা টিপুর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবিতে মানববন্ধন করেছে সেবাবঞ্চিত নাগরিকরা।

ইউনিয়নবাসীর ব্যানারে সোমবার (০২ জুন) দুপুরে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়৷ এসময় কার্যকর ব্যবস্থা নেয়ার দাবিতে ইউনিয়ন পরিষদ ঘেরাও করে বিক্ষুব্ধ জনতা।

মানববন্ধনে বক্তারা বলেন, শেখ হাসিনার পতনের দিন থেকেই পলাতক চারটি হত্যা মামলার আসামী শাহীদ রানা টিপু্। ইউপি চেয়ারম্যান না থাকায় বিভিন্ন নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নবাসী।

এমনকি বিভিন্ন সরকারি সেবা না পেয়ে হয়রানীর শিকার হচ্ছেন তারা। দ্রুত সময়ের মধ্যে পলাতক ইউপি চেয়ারম্যানকে স্থায়ীভাবে বরখাস্তসহ কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানান বক্তারা। দাবি আদায় না হলে ইউনিয়ন পরিষদে তালা দেয়ার হুশিয়ারী দেন তারা।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা তারেক রহমান বলেন, চেয়ারম্যান তো চারটি হত্যা করে পালিয়ে আছে। তাই বলে কি ইউনিয়ন পরিষদ বন্ধ থাকবে? ইউপি সদস্যরা তো কাজ করতে পারেন। তারাও ঠিকমতো আসেন না। তাদের বাড়িতে গেলেও গুরুত্ব দেয়না।

তারা নাকি বেতন-ভাতা পায়না, তাই জনগণের সেবা থেকেও বঞ্চিত করছে। এমন দুর্দশা দেখার জন্যই কি আমরা ভোট দিয়ে চেয়ারম্যান-মেম্বার বানিয়েছে? আবার এসবের প্রতিবাদও করা যায় না। কারন তারা অনেক প্রভাবশালী লোক।

চরবাগডাঙ্গা এলাকার যুবক ফেরদৌস সিহানুক শান্ত বলেন, একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চারটি হত্যা মামলার আসামী। এস চেয়ে লজ্জার আর কি হতে পারে? এমনকি এসব মামলায় সে এখন সে পলাতক। চারটি হত্যা মামলার মধ্যে সবগুলোতেই পলাতক থাকলেও তাকে গ্রেফতার করা হয় না।

সবাই তার টাকার কাছে বিক্রি। ডিআইজি, আইজি পর্যায়ের লোকজনের সাথে তার সখ্যতা। আমরা এমন হত্যাকারী চেয়ারম্যান চাই না। তার কারনে এলাকার নিরীহ ও বিরোধী পক্ষের লোকজন প্রাণ হারাচ্ছে, অন্যদিকে আমরা সেবাবঞ্চিত হচ্ছি।

এনিয়ে দফায় দফায় বিভিন্ন দপ্তরে অভিযোগ ও আন্দোলনেও এর সুরাহা পায়নি স্থানীয়রা। তাদের দাবি, দ্রুত এবিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার। জানা যায়, ২০১৮ সালের ১০ মার্চ সকালে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বোমা হামলায় নিহত হয় আইয়ুব আলী। এই মামলারও প্রধান আসামী চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদ রানা টিপু। মামলার অভিযোগপত্র দাখিল হলেও আটক হয়নি টিপু।

২০২৩ সালের ২৩ এপ্রিল সদর উপজেলার সুন্দরপুর এলাকায় বালুমহল দখলকে কেন্দ্র করে বোমাবাজিতে নিহত হয় জিয়াউর রহমান। একদিন পর সদর মডেল থানায় তার স্ত্রী মিলিয়ারা বেগম চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীদ রানা টিপুকে প্রধান আসামী করে মামলা দায়ের করেন।

মামলার বাদি মিলিয়ারা বেগম বলেন, মামলায় প্রধান আসামী হলেও তাকে গত ২ বছরে এখনও গ্রেফতার করা হয়নি। বরং উল্টো মামলা তুলে নিতে দফায় দফায় বিভিন্ন সময়ে আমাকে ও পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।

একই বছরের ১৯ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের উদয়ন মোড় এলাকায় যুবলীগ নেতা খাইরুল আলম জেমকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যা মামলার অন্যতম আসামী চেয়ারম্যান শাহীদ রানা টিপু। অন্য আসামীরা আদালতে হাজির হয়ে গ্রেফতার বা দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার হলেও আটক করা হয়নি শাহীদ রানা টিপুকে।

চলতি বছরের ১২ জানুয়ারি চরবাগডাঙ্গা এলাকায় র‍্যাবের সোর্স হিসেবে পরিচিত আব্দুল হাকিম পিন্টুকে কুপিয়ে হত্যা করা হয়। শাহীদ রানা টিপু চেয়ারম্যানকে এই মামলার প্রধান আসামী করে সদর মডেল থানায় মামলা করেন নিহত পিন্টুর বাবা মো. হুময়ান। টিপু চেয়ারম্যানের মাদকের তথ্য সরবরাহ করায় তাকে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের। তারা জানায়, এই মামলা দায়েরের পর থেকেই মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে।

ইউপি সদস্যদের দাবি, পলাতক চেয়ারম্যানের অনুপস্থিতির কারনে বন্ধ তাদের বেতন-ভাতা। স্থায়ী বরখাস্তের দাবি জনপ্রতিনিধিদেরও। এনিয়ে চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য শিল্পী বেগম বলেন, সাড়ে তিন বছরে আমাদের এখন পর্যন্ত কোন সভা হয়নি। বেতন-ভাতা আটকে রাখা রয়েছে। বাইরে বসে থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছে শাহীদ রানা টিপু। জনগণের ভোট নিয়ে নির্বাচিত হয়ে আমরা কোন কাজ করতে পারছি না।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য আশরাফুল হক, রফিকুল ইসলাম, নাসির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ৷

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews