বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে “এখনই সময় প্লাস্টিক নয়, প্রতিশ্রুতি চাই—বৈশ্বিক চুক্তিতে একসাথে যাই” প্রতিপাদ্যে সচেতন নাগরিক কমিটি, যশোর এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
রোববার সকালে যশোর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ পাভেল চৌধুরী। উপস্থিত ছিলেন সহ-সভাপতি অ্যাডভোকেট কামরুন্নাহার কনা, অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলুসহ অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, প্লাস্টিক ও পলিথিন দূষণ পরিবেশ ও নদীগুলোর জন্য হুমকিস্বরূপ। বিশেষ করে যশোরের ভৈরব নদী ভয়াবহভাবে দূষণের শিকার। তারা প্লাস্টিকের ব্যবহার বন্ধে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের কঠোর নীতিমালা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

Leave a Reply