1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে পৃথকভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে পৃথকভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফয়সাল আজম অপু,চাঁপাইনবাবগঞ্জ অফিস:

চাঁপাইনবাবগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকাল সাড়ে ৪ টায় জেলা শহরের টাউন ক্লাব হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা বিএনপি।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম জাকারিয়া জাকা। অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা বিএনপি’র সিনিয়র আহবায়ক রফিকুল ইসলাম টিপু, পৌর বিএনপি’র সভাপতি কৃষিবিদ কামরুল আরেফিন বুলু, সদর উপজেলা বিএনপি’র আহবায়ক আমিনুল ইসলাম, জেলা বিএনপি’র সদস্য ওবায়েদ পাঠান, জেলা শ্রমিক দলের হাবিবুর রহমান লিটন এ এইচ এম এম জামাল বাচ্চু সেক্রেটারি পৌর বিএনপি প্রমুখ।

অপরদিকে, শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সমাজের অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩০ মে) দুপুরে জুমার নামাজ শেষে জেলা শহরের বাতেন খাঁর মোড়, শান্তি মোড়, নিউ মার্কেট এলাকায় এই খাবার বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ৪ শতাধিক অসহায় দরিদ্র খেটে-খাওয়া মানুষের মাঝে এসব খাবার বিতরণ করা হয়।

এসময় বিএনপির নেতাকর্মীরা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া প্রার্থনা করেন। দুপুরে খাবার বিতরণ শেষে বিকালে নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে দোয়া ও আলোচনা সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হায়াতউদ্দোলার উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট শাহিন শওকত খালেক, বিশেষ অতিথি জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম তুহিন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন সদস্য ইসমাইল বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সারোয়ার জাহান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, জহিরুল বিশ্বাস বুলু জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আলম রিপনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশের ইতিহাস পাল্টে যেতে পারত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা যোগায়। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ বিএনপি’র অঙ্গসংগঠনের শ্রমিক দল. মৎস্যজীবী দল ও কৃষক দলের নেতাকর্মীরা।

এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে সকালে কোরআনখানী খতম করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews