1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ভারত থেকে ১৭ জনকে পুশইন করেছে বিএসএফ

  • বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ভারত থেকে ১৭ জনকে পুশইন করেছে বিএসএফ

ফয়সাল আজম অপু,চাঁপাইনবাবগঞ্জ অফিস :

দীর্ঘদিন ধরে তারা ভারতে বসবাস করছিল। সম্প্রতি তাদের ওপর অকথ্য নির্যাতন করা হয় বলে তাদের দাবি। তাই নির্যাতন সইতে না পেরে বাধ্য হয়ে ধরা দেয় ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৭ জনকে বাংলাদেশে পুশইন করে। সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়।

ফিরে আসা ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ নারী ও ৯ জন শিশু রয়েছে। তারা হলো—মফিজুল হক (২৬), মনজু বেগম (২২), মিতু আক্তার (১৩), বেলাল (৪), মরিয়ম (দেড় বছর), ববিতা বেগম (৩৪), রফিয়া বেগম (৬০), শাহাজুল ইসলাম (৪২), মামুন মিয়া (১৮), মাসুদ (১৩), রিদয় ইসলাম (৪), শ্রী বুলু চন্দ্র সেন (৪০), শ্রীমতি সুনোতি রানী (৩৪), শ্রী সুশান্ত চন্দ্র (৮), শ্রী সুমন চন্দ্র বর্মন (৬), শ্রী গোপাল চন্দ্র বর্মন (৪), শ্রী বুলবুলি চন্দ্র বর্মন (১৬)। তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানায়।

মঙ্গলবার ভোরে তাদের উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষণ সীমান্তের লালমাটিয়া নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) বিভীষণ বিওপির সদস্যরা আটক করে। পরে বিকালে গোমস্তাপুর থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।

পুলিশ, বিজিবি ও পুশইন হয়ে আসা নাগরিকেরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে ভারতে কাজ করত। গত ১৭ মে ভারতীয় পুলিশ তাদের হরিয়ানা প্রদেশ থেকে আটক করে ট্রেনযোগে ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় নিয়ে আসে। সেখান থেকে বাসযোগে গত ২৪ মে সন্ধ্যায় ভারতের ৮৮ বিএসএফের ইটাঘাটা ক্যাম্পের কাছে তাদের হস্তান্তর করে। সোমবার রাতে বিএসএফ তাদের বিভীষণ সীমান্তের ২১৯/৭১ আর পিলারের কাছ দিয়ে বাংলাদেশে পুশইন করে।

পুশইন করা একজন শ্রী বুলু চন্দ্র বর্মন বলেন, মোদি সরকার বাংলাদেশিদের সেখানে থাকতে দিচ্ছে না। অনেক নির্যাতন করছে। তাই দিল্লি পুলিশের কাছে আমরা স্যালেন্ডার (আত্মসমর্পণ) করি। পরে দিল্লি পুলিশ হাওড়া কুচবার স্টেশন থেকে বাসে করে নিয়ে এসে আমাদের বিএসএফ ক্যাম্পে রাখে। সেখানে এক দিন রেখে সোমবার রাত সাড়ে ১১টার দিকে বর্ডার পার করে ছেড়ে দেয়। তারপর রাতের অন্ধকারে কিছু চিনতে না পেরে একটা জায়গায় সবাই মিলে বসে ছিলাম। মঙ্গলবার সকালে স্থানীয় জেলেদের মাধ্যমে নদী পার হয়ে বিজিবির কাছে আত্মসমর্পণ করি।

গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান তারেক বলেন, বিজিবি ১৭ জন বাংলাদেশিকে হস্তান্তর করেছে। আমরা তাদের পেয়েছি। তারা আমাদের যে ঠিকানা দিয়েছে, তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। তাদের পরিবার-পরিজন আসবে। তারপর আমরা যাচাই-বাছাই শেষে নিশ্চিত হলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করব।

তিনি আরও বলেন, যদি এই ১৭ জনের মধ্যে কেউ বাংলাদেশি নাগরিক না হয়। সে ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews