1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের ফুটবল ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: তাবিথ আওয়াল

  • শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

যশোরের ফুটবল ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: তাবিথ আওয়াল

যশোর অফিস :

শুক্রবার বিকেলে প্রেসক্লাব যশোরে সাবেক ও বর্তমান ফুটবলারদের সঙ্গে এক মতবিনিময় সভায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আওয়াল বলেছেন, “দেশের ক্রীড়াঙ্গন গত ১৭ বছর ধরে দলীয়করণে নিমজ্জিত ছিল। যশোর শামস-উল-হুদা স্টেডিয়াম ও এখানকার খেলোয়াড়রাও সেই অবহেলার শিকার হয়েছে।”

তিনি বলেন,“যশোরের অনেক কৃতি ফুটবলার এক সময় জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু পতিত ফ্যাসিবাদী শাসনের কারণে সেই গৌরব ম্লান হয়ে গেছে। এখন সময় এসেছে ক্রীড়াঙ্গনকে তার পুরোনো ঐতিহ্য ফিরিয়ে দেওয়ার।”

সভায় তিনি সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মরহুম তরিকুল ইসলামের ক্রীড়াক্ষেত্রে অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাবিথ আওয়াল বলেন, “শুধু যশোর স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের করলেই হবে না, এখান থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির লক্ষ্যে কার্যকর উদ্যোগ নিতে হবে। বাফুফে যশোরসহ সারাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে পাশে থাকবে।”

তিনি আরও বলেন,গত ১৭ বছরে দেশের ক্রীড়াক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এই অনিয়মের বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী সব পক্ষকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। তা না হলে দেশের হাজারো শহীদের আত্মত্যাগ বৃথা যাবে।”

সভায় যশোরের সাবেক কৃতি ফুটবলারদের পক্ষ থেকে বাফুফে সভাপতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত,

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান, সাবেক ফুটবলার বাঘা সেলিম, হাফিজুর রহমান খান, টিটো, আব্দুস শহীদ লাল বাবু প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews