1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

স্বনামধন্য বিচারক, জেলা ও দায়রা জজ পঞ্চগড়- ‘মো. গোলাম ফারুক রুমী’

  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

স্বনামধন্য বিচারক, জেলা ও দায়রা জজ পঞ্চগড়- ‘মো. গোলাম ফারুক রুমী’

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

তিনি ১৯৬৬ সালের ২ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটী ইউনিয়ন (রামচন্দ্রপুরহাট) এর কৃষ্ণগোবিন্দপুর-মিয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত গোলাম ইয়াজদানী মিয়া ছিলেন শিক্ষক ও সমাজসেবী ব্যক্তিত্ব।

গোলাম ফারুক রুমী ১৯৮২ সালে চাঁপাইনবাবগঞ্জের কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি এবং নবাবগঞ্জ সরকারি কলেজ হতে ১৯৮৪ সালে এইচ.এস.সি পাস করেন। রাজশাহী কলেজ হতে ১৯৮৭ সালে অর্থনীতিতে অনার্স এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে ১৯৮৮ সালে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীন রাজশাহী আইন কলেজ থেকে এল.এল.বি ডিগ্রী লাভ করেন।

কর্মজীবনের শুরুতে বিভিন্ন বেসরকারি উন্নয়নমূলক সংস্থায় কয়েকবছর চাকুরী করলেও ১৯৯৬ সালে তিনি সংস্থাপন মন্ত্রণালয়ের পরিকল্পনা কোষে-‘গবেষণা কর্মকর্তা’ হিসেবে সরকারি চাকুরীতে যোগদান করেন। পরবর্তী সময়ে থানা শিক্ষা অফিসার পদে নিয়োগ লাভ করলে, ১৯৯৭ সালের এপ্রিল মাসে ঢাকা জেলার মীরপুর থানায় যোগদান করেন।

পরবর্তীতে ১৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৯ সালের জানুয়ারি মাসে ‘সহকারী জজ’ হিসেবে নাটোর জেলা জজ কোর্টে যোগদান করেন। একই পদে সিরাজগঞ্জ জেলা জজ কোর্টেও কর্মরত ছিলেন। ২০০৪ সালে জুলাই মাসে ‘সিনিয়র সহকারী জজ’ হিসেবে পদোন্নতি লাভ করে রাজশাহী ও নেত্রকোনায় দায়িত্ব পালন করেন।

বিচারবিভাগ পৃথকিকরণের পর ২০০৭ সালে ‘মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট’ হিসেবে চট্টগ্রামে বদলী হন। আগষ্ট, ২০০৮ সালে ‘যুগ্ম জেলা জজ’ হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হয়ে চট্টগ্রাম, কুড়িগ্রাম ও ঢাকায় দায়িত্ব পালন করেন।

ফেব্রুয়ারি ২০১৫ সালে ‘অতিরিক্ত জেলা জজ’ হিসেবে পদোন্নতি নিয়ে বগুড়া জেলা জজ কোর্টে যোগদান করেন। অত:পর ‘চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম)’ হিসেবে বরিশালে দায়িত্ব পালন করেন। সেপ্টেম্বর ২০১৮ সালে ‘জেলা ও দায়রা জজ’ হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়ে, তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, ঠাকুরগাঁও-এ দায়িত্ব নেন। বর্তমানে তিনি পঞ্চগড় জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত রয়েছেন।

সততা-নিষ্ঠা ও যোগ্যতার সাথে তিনি বাংলাদেশ বিচার বিভাগের বিভিন্ন দায়িত্ব পালন করে চলেছেন। পরিশ্রমী ও কর্মঠ বিচারক হিসেবে গোলাম ফারুক রুমীর সুনাম রয়েছে। রাজশাহী, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, বরিশাল, চট্টগ্রাম, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও প্রভৃতি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার বিচার পরিচালনাসহ রাষ্ট্রীয় বহু গুরুত্বপূর্ণ মামলার বিচারকাজ পরিচালনার অভিজ্ঞতা তাঁর রয়েছে।

সরকারি চাকুরীর পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত। ২০০১ সালে চাঁপাইনবাবগঞ্জের কৃষ্ণগোবিন্দপুর এলাকায় ‘শিশুমেলা’ কিন্ডারগার্ডেন স্কুল প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠাতা-পরিচালকের দায়িত্ব পালন করেন।

এছাড়াও, তিনি ৬নং রাণীহাটী ইউনিয়ন কেন্দ্রীয় সাধারণ পাঠাগারের উপদেষ্টা ও আজীবন সদস্য, চাঁপাইনবাবগঞ্জ অন্ধকল্যাণ সমিতির আজীবন সদস্য, চাঁপাইনবাবগঞ্জ প্রবীণ নিবাস (বৃদ্ধাশ্রম) এর আজীবন সদস্য, রামচন্দ্রপুরস্থ উঠান সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টাসহ চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের কৃষ্ণগোবিন্দপুর-রামচন্দ্রপুরহাট এলাকার সাহিত্যপ্রেমীদের নিয়ে ১৯৮৭ সালে ‘আম্রকানন সাহিত্য পরিষদ’ গড়ে তোলেন এবং প্রতিষ্ঠাতা-সভাপতির দায়িত্ব পালন করেন। আম্রকানন সাহিত্য পরিষদ থেকে তাঁর সম্পাদনায় ‘নির্ঝর’ নামে কবিতা সংকলন প্রকাশিত হয়।

তিনি আব্দুল আজিজ চৌধুরী ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী। উক্ত ওয়াকফ এস্টেটের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন ধর্মীয় দিবস উদযাপন, শীতবস্ত্র বিতরণ, খাদ্য বিতরণ, বৃক্ষ রোপন, করোনাকালীন সময়ে সহযোগিতাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ তিনি দীর্ঘদিন ধরে করে আসছেন।

তারপরেও একটি কুচক্রী মহল এই স্বনামধন্য বিচারকের সুনাম নষ্ট করার জন্য বিভিন্নভাবে বদনাম ছড়ানোর প্রত্যায় নিয়ে উঠে পড়ে লেগেছেন বলে ক্ষোভ প্রকাশ করেন গুণী এই বিচারক গোলাম ফারুক রুমী। তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন!

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews