1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতে তিন জনের মৃত্যু

  • বুধবার, ২১ মে, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতে তিন জনের মৃত্যু

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে। এদের সবারই মৃত্যু হয়েছে মঙ্গলবার (২০ মে) সন্ধ্যার পর।

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরমোহনপুর এলাকার মেঘু মন্ডলের ছেলে মোঃ খাইরুল ইসলাম (৪৫), শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের সুন্দরপুর এলাকার মৃত বিশারত আলী ওরফে বিশু হাজীর ছেলে তাজবুল ইসলাম (৪৭) এবং একই উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হঠাৎপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে জালাল উদ্দিন কালু (৭০)।

পুলিশের সূত্র থেকে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতের শিকার হন মোঃ খাইরুল ইসলাম। পরে তার আত্মীয়-স্বজন চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে এলে আসলে কর্তব্যরত চিকিৎসক খাইরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

এদিকে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা এলাকায় গরু নিয়ে বজ্রপাতের কবলে পড়েন তাজবুল ইসলাম এবং সেখানেই তিনটি গরুসহ তিনি মারা যান। অপরদিকে ছত্রাজিতপুর ইউনিয়নে দোরশিয়া গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে জালাল উদ্দিন কালু মারা গেছেন।

শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম রব্বানী জানান, সন্ধ্যার পরে বজ্রপাতে জালাল উদ্দিন কালু নামে একজন মারা গেছেন। তার লাশ বাড়িতেই আছে এবং তার জানাজার নামাজ সকালে অনুষ্ঠিত হবে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ও শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজন মারা গেছেন। এ বিষয়ে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিয়ে পরিবারে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছমিনা খাতুন ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আজাহার আলী বলেছেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews