1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

চাঁপাইনবাবগঞ্জের মমতা ক্লিনিকের ভেতর থেকে স্টাফের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের মমতা ক্লিনিকের ভেতর থেকে স্টাফের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফয়সাল আজম অপু, চাপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের মমতা ক্লিনিকের ভেতর থেকে সজিব হাসান জয় (২৬) নামে এক স্টাফের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল মোড়ে অবস্থিত মমতা ক্লিনিকের ৫ম তলা থেকে এই ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মৃত সজিব হাসান জয় (২৬) হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মহিশালবাড়ি এলাকার জাকির হোসেনের ছেলে। তিনি ওই ক্লিনিকের একজন স্টাফ।

পুলিশ সূত্র থেকে জানা যায়, ৯৯৯-এর মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ সংবাদ পায়। পরে পুলিশের একটি টিম এসে মমতা ক্লিনিকের ৫ম তলা থেকে দরজা ভেঙে সজিব হাসান জয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মমতা ক্লিনিকের ম্যানেজার আব্দুল জাব্বার বলেন, সন্ধ্যার দিকে একজন এসে আমাকে জানায় ৫ম তলায় রুমের দরজা লাগিয়ে রেখেছেন সজিব। অনেক ডাকাডাকি করার পরও তিনি রুমের দরজা খুলছেন না। পরে পুলিশের ইমার্জেন্সি সহায়তা নাম্বারে ফোন দেই এবং পুলিশ এসে সজিব হাসান জয়ের মরদেহ উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান বলেন, সন্ধ্যার পরে একজন রোগী ইমার্জেন্সিতে এসেছিলেন। রোগীকে এখানে নিয়ে আসার পর তার পালস, বিপিসহ যাবতীয় মেডিকেল টেস্ট করা হয়। টেস্টের রেজাল্ট থেকে জানা যায় তিনি এখানে নিয়ে আসার আগেই মারা গেছেন। তার গলায় একটি চিহ্ন পাওয়া গেছে এবং শরীরে আর কোথাও কোন চিহ্ন নাই। পোস্ট মার্ডাম করলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম যায়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আমরা অভিযোগ নেব, তা না হলে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে ইউডি মামলা দিলে তা গ্রহণ করে আমরা ময়নাতদন্ত করব।
এরপর প্রয়োজনীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews