1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ইফতিখারের বয়ানে উঠে এলো ভয়াবহ তথ্য,কাশ্মীরিদের সাথে যা করছে ভারত

  • শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

ইফতিখারের বয়ানে উঠে এলো ভয়াবহ তথ্য,কাশ্মীরিদের সাথে যা করছে ভারত

যুদ্ধে সবাই জয়ী হতে চায়, পরাজয়ের দায় কেউ নিতে চায় না। ভারত-পাকিস্তানের ক্ষেত্রেও এমনটি ঘটেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় যুদ্ধবিরতি হলেও উভয় দেশই যুদ্ধে জয়ী হওয়ার দাবি করছে। তবে, বিশ্লেষকরা মনে করছেন, ভারতের পরাজয়টা প্রকাশ্যে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ধরে যুদ্ধবিরতি ঘটিয়ে মুখ রক্ষা করেছে দিল্লি। এতে নরেন্দ্র মোদির দম্ভ চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। লোকসভায় বিরোধী দলের সদস্যরাও মোদি সরকারকে তুলোধুনো করেছে। এ অবস্থায় পেহেলগামে হামলার অজুহাতে জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র তুলে ধরেছেন পাকিস্তানের জাতিসংঘস্থ স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসাডর আসিম ইফতিখার আহমদ।

শুক্রবার (১৬ মে) জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ব্রিফিংয়ে ইফতিখার আহমদ বলেন, পেহেলগাম হামলার ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে ভারত ২ হাজারের বেশি কাশ্মীরিকে আটক করেছে।

তিনি বলেন, ভারত পরিকল্পিতভাবে কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে দমন করতে গণগ্রেপ্তার, জোরপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে।

আসিম ইফতিখার আরও বলেন, সম্প্রতি বছরগুলোতেও কাশ্মীরে হাজার হাজার অজানা গণকবরের খোঁজ পাওয়া গেছে, যা ভারতীয় বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের গভীর সংকেত বহন করে।

তিনি বলেন, তদন্তে দেখা গেছে, ভারতীয় বাহিনী সাধারণ নাগরিকদের অপহরণ করে নির্যাতন চালায় ও আদালতের বাইরে হত্যা করে।

এ সময় পাকিস্তানের এই প্রতিনিধি মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে, নিখোঁজ ব্যক্তিদের সংকট সমাধান, শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তি ও সংঘাত প্রতিরোধের জন্য  জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews