1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অপসারণ করা হল ব্রাজিল ফুটবল প্রেসিডেন্টকে

  • শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

অপসারণ করা হল ব্রাজিল ফুটবল প্রেসিডেন্টকে

ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট এডনালদো রদ্রিগেজকে অপসারণ করলো রিও ডি জেনেইরোর একটি আদালত। সেই সাথে   বোর্ড সদস্যদেরও অপসারণ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে ফার্নান্দো সারনিকে দায়িত্ব পালন করতে বলেছেন আদালত।

বৃহস্পতিবার ( ১৫ মে) এক আদেশে রদ্রিগেজকে তার দায়িত্ব থেকে অপসারণের কথা জানান রিও ডি জেনেইরোর প্রাদেশিক আদালত। সিবিএফের এই সভাপতিকে এমন সময়ে সরিয়ে দেওয়া হলো, যার মাত্র তিনদিন আগে তিনি জাতীয় দলের নতুন কোচ কার্লো আনচেলত্তিকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে উভয়পক্ষ ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছে।

রদ্রিগেজকে অপসারণে ভূমিকা রেখেছেন ফার্নান্দো সারনি। সারনিকে আদালত যত দ্রুত সম্ভব নির্বাচন করতে বলেছে। সারনি এর আগে সিবিএফের সহসভাপতির দায়িত্বে ছিলেন। ২০২২ সালে এডনালদোর বিরুদ্ধে নির্বাচনের অনিয়মের অভিযোগ ওঠে। তবে বিচারপতি গিলমার মেন্ডেজ সেগুলো খারিজ করে দেন। তখন তিনি অভিযোগকারী ফার্নান্দো সারনি ও সংসদ সদস্য ড্যানিয়েলা কার্নেইরোর বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন, সঙ্গে আরও কিছু আইনি কারণে আবেদন গ্রহণযোগ্য নয় বলে জানান।

দ্বিতীয়বারের মতো রিও ডি জেনেইরোর আদালত রদ্রিগেজকে সরিয়ে দিল। ২০২৩ সালের ডিসেম্বরে একবার তাকে সরানো হয়, কিন্তু গিলমার মেন্ডেজের রায়ে এক মাস পর তিনি আবার দায়িত্বে আসেন।

আদালতের রায়ে বলা হয়, সার্নে তার আবেদনে ৮৬ বছর বয়সী সিবিএফের সাবেক প্রধান অ্যান্তনিও কার্লোস নুনেসের সঙ্গে এডনালদোর চুক্তি করার বিষয়টি সামনে এনেছে।

যাতে সম্মতি দেওয়ার মতো মানসিকভাবে ফিট নন অ্যান্তনিও। তার মানসিক অবস্থা মূল্যায়ন সাপেক্ষে সোমবার শুনানির দিন ধার্য করেছিলেন আদালত। কিন্তু সিবিএফের পক্ষ থেকে আনচেলত্তিকে ব্রাজিলের কোচ ঘোষণার কয়েক ঘণ্টা পরই সেই শুনানি স্থগিত করা হয়।

বিচারক জেফিরো রায়ে বলেন, ‘অ্যান্তনিও নুনেসের মানসিক স্থিতাবস্থা নিয়ে ২০১৮ সাল থেকে দ্বিধা রয়েছে, ওই সময় তার ব্রেইন ক্যান্সার ধরা পড়ে।’

এ নিয়ে এখনও সিবিএফ কোনো মন্তব্য করেনি বলে উল্লেখ করেছে সংবাদ সংস্থা এপি। এদিকে, আদালতের রায় কিংবা রাজনৈতিক হস্তক্ষেপের কারণে সিবিএফের ওপর ফিফা নিষেধাজ্ঞা দেওয়ার নতুন শঙ্কা তৈরি হয়েছে।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews