1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির আয়োজনে ঢাকার সাথে ৪ টি ট্রেন চালুর দাবিতে ট্রেন অবরোধ

  • বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির আয়োজনে ঢাকার সাথে ৪ টি ট্রেন চালুর দাবিতে ট্রেন অবরোধ 

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

ঢাকার সঙ্গে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, ধুমকেতুসহ ৪ টি আন্ত:নগর ট্রেন চালুর দাবিতে রেলস্টেশনে ট্রেন অবরোধ করে বিক্ষোভ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ঢাকাসহ জেলার সর্বস্তরের মানুষ।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তারা মল্লিকা কমিউটার এক্সপ্রেস ট্রেন অবরোধ করে এ কর্মসূচি পালন করে। অবরোধের কারনে মল্লিকা কমিউটার ট্রেনটি ৪০ মিনিট দেরিতে ১০টা ৪০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেছে। পরে বেলা ১১ টায় জেলা জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করেন তারা।

বক্তারা বলেন, রাজশাহী থেকে ঢাকাগামী চারটি আন্তঃনগর ট্রেন ধূমকেতু, পদ্মা, সিল্কসিটি ও মধুমতি এক্সপ্রেস চলাচল করে। অথচ সুযোগ থাকা সত্ত্বেও এই ট্রেনগুলো চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একমাত্র ট্রেন হিসেবে চলাচল করে বনলতা এক্সপ্রেস। রেল কর্তৃপক্ষের উদাসীনতা ও আঞ্চলিক বৈষম্য মনোভাবের কারণে চাঁপাইনবাবগঞ্জবাসী রেল যোগাযোগ থেকে বঞ্চিত হয়ে আসছে। দ্রুত সময়ের মধ্যে রেলের সমস্যা সমাধান না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁসিয়ারি দেন বক্তারা।

এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট মো. দেলওয়ার হোসেন, দপ্তর বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম মানিক, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুখলেসুর রহমান, সুশাসনের জন্য নাগরিক (সুজন)

জেলা শাখার সাধারন সম্পাদক মনোয়ার হোসেন জুয়েলসহ জেলার বিশিষ্ট নাগরিকবৃন্দ।

আন্দোলনকারীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরে আশ্বাসের ভিত্তিতে অবরোধকারীরা কর্মসূচি প্রত্যাহার করলে প্রায় ৪০ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন মাস্টার ওবায়দুল্লাহ । পরে জেলা প্রশাসনের মাধ্যমে রেলপথ মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর স্বারকলিপি দেয়া হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews