1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

নগরীতে বাড়িতে ঢুকে নারীর ওপর হামলা: থানায় অভিযোগ দেওয়ায় প্রাণনাশের হুমকি

  • বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

নগরীতে বাড়িতে ঢুকে নারীর ওপর হামলা: থানায় অভিযোগ দেওয়ায় প্রাণনাশের হুমকি

ফয়সাল আজম অপু, চাপাইনবাবগঞ্জ অফিস :

রাজশাহী মহানগরীতে এক নারীর বাসায় ঢুকে হামলা চালিয়ে তাঁকে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। লুটপাটের উদ্দেশ্যে সংঘটিত এই হামলায় ভুক্তভোগী নারীকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ঘটনার পর থানায় অভিযোগ করায় পরিবারটি এখন প্রাণনাশের হুমকির মুখে রয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১৪ মে) নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী পরিবার। লিখিত বক্তব্য পাঠ করেন আহত নারী ঝর্ণা খাতুন।

তিনি জানান, গত শনিবার (১০ মে) রাতে একটি কিশোর গ্যাংয়ের কয়েকজন যুবক লুটের উদ্দেশ্যে তাদের বাড়িতে ঢুকে হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে তাঁর নাকের পাশে গুরুতর জখম করে, যেখানে চারটি সেলাই দিতে হয়। দুর্বৃত্তরা ঘরের স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় এবং ব্যাপক ভাঙচুর চালায়।

ঝর্ণা খাতুন আরও বলেন, হামলাকারীদের কাছে অস্ত্র থাকায় প্রতিবেশীরা ভয়ে এগিয়ে আসেনি। তার স্বামী সাইফুল ইসলাম বাড়িতে ফিরতে চাইলে দুর্বৃত্তরা বাধা দেয়। পরে অন্যদের সহযোগিতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল থেকে ফেরার পথে তার ছেলে বিজয় ও ছোট ভাই সামসের ওপরও হামলা চালায় দুর্বৃত্তরা। তাদেরও হাসপাতালে ভর্তি করতে হয়।

ভুক্তভোগী পরিবার জানায়, ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও তিন দিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং অভিযোগ না তুললে পরিবারের সবাইকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। ফলে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।

হামলাকারীরা নিয়মিত তাদের বাড়ির আশপাশে ঘোরাফেরা করছে এবং নজরদারি করছে বলেও অভিযোগ করেন তারা।সংবাদ সম্মেলনে ঝর্ণা খাতুনের স্বামী সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews