1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজে দুর্দান্ত পারফর্ম করে মিরাজ প্রথমবার আইসিসির মাসসেরা

  • বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজে দুর্দান্ত পারফর্ম করে
মিরাজ প্রথমবার আইসিসির মাসসেরা

সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছিলেন মেহেদী হাসান মিরাজ। যার পুরস্কার স্বরূপ প্রথমবারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম এই পুরস্কার জিতেছিলেন।

বুধবার (১৪ মে) এক বিবৃতিতে এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি। সেরার দৌড়ে মিরাজ পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্সকে।

সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন মিরাজ। জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ৫ উইকেট নেন তিনি। এরপর চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ইনিংস ও ১০৬ রানের জয়ের নায়ক মিরাজ। ব্যাট হাতে প্রথম ইনিংসে ১০৪ রানের ইনিংস খেলেন তিনি। পরে প্রতিপক্ষের দ্বিতীয় ইনিংসে বল হাতে নেন ৫ উইকেট।

মাসসেরা হওয়ার প্রতিক্রিয়ায় মিরাজ বলেন, আইসিসি মেনস প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারটি জেতা একটি অসাধারণ সম্মান। আইসিসি অ্যাওয়ার্ডস যে কোনো ক্রিকেটারের জন্য চূড়ান্ত স্বীকৃতি, আর এটি যখন বৈশ্বিক ভোটের মাধ্যমে আসে, তখন তা আমার জন্য অনেক বেশি মূল্যবান।

তিনি বলেন, এমন মুহূর্তগুলো আমাকে আমার যাত্রার কথা মনে করিয়ে দেয় — ২০১৬ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়  হিসেবে নাম আসা ছিল আমার ক্যারিয়ারের শুরুতেই একটি বড় উৎসাহ, আর এই পুরস্কারটিও ততটাই বিশেষ। আমি সত্যিই আনন্দিত। এই পুরস্কারটি আমার জন্য একটি বড় অনুপ্রেরণা হবে যেন আমি আরও ভালো পারফর্ম করতে পারি এবং বিশ্ব মঞ্চে বাংলাদেশের সফলতার জন্য নিয়মিতভাবে অবদান রাখতে পারি।

মিরাজ আরও বলেন, একজন ক্রিকেটার হিসেবে আমরা স্বপ্ন দেখি যেন মাঠে প্রভাব ফেলতে পারি এবং আমাদের ভক্তদের আনন্দ দিতে পারি। আইসিসির এই স্বীকৃতি আমাকে আরও পরিশ্রম করতে এবং ধারাবাহিকভাবে দেশের হয়ে ভালো খেলতে অনুপ্রাণিত করে। আমি আমার সতীর্থদের, কোচদের এবং ভক্তদের ধন্যবাদ জানাতে চাই — এই পুরস্কার তাদের সবারও প্রাপ্য।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews