ফরিদপুরে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।মঙ্গলবার( ১৩ মে) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইনসানা তানজ ইকো ও মোছাঃ জান্নাতুল সুলতানার নেতৃত্বে ফরিদপুর শহরের সারদা সুন্দরী মহিলা কলেজের সামনে থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩, ৪৫ ধারায় ওই তিন ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে আদির রহমানকে ২ হাজার, সবুজ আহমেদ ডিজাইনার শপিং মলকে ৫ হাজার ও মোঃ নাজমুল হক খান ইনফিনিটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় জেলা সেনিটারী ইন্সপেক্টর ( অ: দা:) ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য কর্মকর্তা কে, এম, মাহবুবুর রহমান ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সকল ধরনের বৈধ লাইসেন্স করে ব্যবসা করার জন্য সচেতন করা হয় এবং সরকারি আইন কানুন মেনে ব্যবসা পরিচালনার জন্য সকল দোকানদারকে পরামর্শ প্রদান করা হয় ।
জেলা প্রশাসন ফরিদপুরের পক্ষ থেকে অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Leave a Reply