1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

অপসাংবাদিকতা ঠেকাতে ‘মিডিয়া মনিটরিং সেল’ গঠনের প্রস্তাব

  • সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

অপসাংবাদিকতা ঠেকাতে ‘মিডিয়া মনিটরিং সেল’ গঠনের প্রস্তাব

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

রাজশাহীতে অপসাংবাদিকতা প্রতিরোধে এবং ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য ঠেকাতে ‘মিডিয়া মনিটরিং সেল’ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।

সোমবার (১২ মে) বেলা ১১টায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক আফিয়া আক্তার এ নির্দেশনা দেন। জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম জুলু এ প্রস্তাব দেন।

সভায় সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি, ডিজিএফআই ও এনএসআই কর্মকর্তা এবং সব উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারি দফতরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা সবাই আইনশৃঙ্খলা কমিটির সদস্য। এ সময় মাসিক পর্যালোচনা রিপোর্ট তুলে ধরা হয়।

সভায় কয়েকটি প্রসঙ্গে সংশ্লিষ্টদের উদ্দেশে জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া যাবে না। এক চালান মাদক ধরে অভিযান থামানো যাবে না। আইনশৃঙ্খলা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। কোনো দল দেখে কাউকে ছাড় দেওয়া যাবে না। ইউএনওরা এলাকায় অপতৎপরতাকারীদের দমনে ব্যবস্থা নেবেন। মোবাইল কোর্টে শাস্তির আওতায় আনতে হবে। মাসে শুধু এক-দুটি নয়, ১০-১৫টি করে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করতে হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।

এ সময় চলমান মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় আনার ব্যাপারেও গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। এছাড়া জেলার চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেন আফিয়া আখতার।

এছাড়া, মাসিক পর্যালোচনা প্রতিবেদন উপস্থাপনের পর উন্মুক্ত আলোচনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাফিজুর রহমান বলেন, ‘অনেকে কার্ড ঝুলিয়ে সাংবাদিক পরিচয় দিচ্ছেন। কথায় কথায় থানায় এসে বিড়ম্বনা সৃষ্টি করেন। আমরা চাই, মূলধারার সাংবাদিকদের একটি তালিকা তৈরি করে আমাদের দেওয়া হোক। সাংবাদিক নেতারা এ বিষয়ে উদ্যোগ নিন, আমরাও নিচ্ছি। কারা ভুয়া সাংবাদিক, তা চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি। কারণ এরা মানুষ, পুলিশ ও ব্যবসায়ীদের ব্ল্যাকমেইল করছে।

পুলিশ কর্মকর্তার বক্তব্যের পর রাজশাহী প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম জুলু বলেন, বিষয়টি নিয়ে আমরাও বিব্রত। তবে রাজশাহীর বিভিন্ন দপ্তরে প্রেসক্লাবের পক্ষ থেকে পেশাদার সাংবাদিকদের তালিকা দেওয়া হয়েছে। সাংবাদিকতার নামে যারা অপসাংবাদিকতা করছে, তাদের চিহ্নিত করতে এবং কিছু পত্রিকার কার্যক্রম যাচাই করতে ‘মিডিয়া মনিটরিং সেল’ গঠন করা যেতে পারে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews