1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি

ফরিদপুরে দেড় লাখ টাকায় বিক্রি হওয়া সেই আলোচিত শিশু উদ্ধার

  • সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

ফরিদপুরে দেড় লাখ টাকায় বিক্রি হওয়া সেই আলোচিত শিশু উদ্ধার

এস.এম আকাশ, ঢাকা বিভাগীয় ব্যুরো প্রধানঃ

ফরিদপুরে জোর করে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে দেড় লাখ টাকায় বিক্রি করে দেওয়া আট মাসের সেই শিশু তানহা আক্তারকে উদ্ধার করেছে র‍্যাব-১০,ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।

সোমবার (১২ মে) বেলা ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফরিদপুর র‍্যাব ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রোববার (১১ মে) সন্ধ্যায় ফরিদপুর কোতোয়ালি থানার নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। র‍্যাবের
সহকারী পরিচালক শামীম হাসান সরদার জানান, রোববার শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে শিশু তানহাকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাদীর আইনজীবী আনোয়ার হোসেন বলেন, আজ বিকেলে ফরিদপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে শিশুটির অভিভাবকত্বের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) ইরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, র‍্যাবের মাধ্যমে শিশুটিকে উদ্ধার করে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে ভুক্তভোগী পপি বেগম অভিযোগ করে বলেন, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বোয়ালিয়া গ্রামে আমার বাড়ি। তিন বছর আগে ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামপাশা গ্রামের কাইয়ুম বিশ্বাসের সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ লেগেই ছিল। এ সময় কোলজুড়ে আসে একটি কন্যাসন্তান।

কিন্তু সুখ বেশিদিন টিকেনি। পাঁচ মাস আগে কলহের জেরে মৌখিকভাবে তালাক দেন কাইয়ুম।তিনি আরও বলেন, তালাকের সময় আমার আট মাস বয়সী কন্যাশিশু তানহাকে জোর করে রেখে দেন তিনি। কিছুদিন পর জানতে পারি, আমার সন্তানকে বিক্রি করে দেওয়া হয়েছে দেড় লাখ টাকায়।

শিশুটি বিক্রি করা হয় একই উপজেলার শাকরাইল গ্রামের কুবাদ শেখের মেয়ে কোহিনুর বেগমের কাছে। আর এ বিক্রির মধ্যস্থতা করেন নগরকান্দা উপজেলার দলিল লেখক আলমগীর তালুকদার। পরবর্তীতে তানহাকে আনতে গেলে তারা দিতে অস্বীকৃতি জানায়। পরে আমি আদালতে মামলা করি।

এদিকে তানহা আক্তারকে উদ্ধারের পর আদালতে হাজির করা হলে বিজ্ঞ নির্বাহী আদালতের সহকারি কমিশনার ও এক্সিকিটিভ ম্যাজিস্ট্রেট মো: ফজলে রাব্বী আদালতে উভয় পক্ষের কৌশলীর মাধ্যমে শুনানি সমাপ্ত করে ধার্য তারিখ পর্যন্ত ভিকটিম তানহাকে তার মায়ের জিম্মায় রাখার জন্য আদেশ প্রদান করেন।আদেশ মোতাবেক মা তার হারানো বাচ্চাকে পেয়ে খুব খুশি হন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews