1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ট্রাম্প, চটে আছেন নেতানিয়াহুর ওপর আলাপ বন্ধ!

  • শনিবার, ১০ মে, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

ট্রাম্প, চটে আছেন নেতানিয়াহুর ওপর আলাপ বন্ধ!

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ হয়ে তার সঙ্গে কথা বলা একেবারে বন্ধ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (৯ মে) ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।

বার্তাসংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি আর্মি রেডিওর সাংবাদিক ইয়ানির কোজিন বৃহস্পতিবার (৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমারকে জানিয়েছেন, নেতানিয়াহুর সঙ্গে আলাপ-আলোচনা করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কারণ তার মনে হচ্ছে, নেতানিয়াহু তার সঙ্গে সম্পর্কের অনৈতিক ফায়দা লুটছেন।

ইসরায়েলি এক কর্মকর্তা আরও জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে রিপাবলিকান নেতাদের সঙ্গে আলোচনায় ইসরায়েলি মন্ত্রী ডারমারের আচার-ব্যবহার ট্রাম্পের ঘনিষ্ঠজনদের কাছে ‘ঔদ্ধত্যপূর্ণ ও অসহযোগিতাপূর্ণ’ বলে মনে হয়েছে। ট্রাম্পের আশেপাশের লোকজন তাকে বলেছেন, ‘ট্রাম্পকে ব্যবহার করছেন নেতানিয়াহু।’

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, ট্রাম্পকে একটা বিষয় সবচেয়ে বেশি ক্ষেপিয়ে তোলে, যখন কেউ তাকে বোকা বানানোর চেষ্টা করে বা তার সঙ্গে চালবাজি করে। এ কারণেই তিনি নেতানিয়াহুর সঙ্গে সরাসরি যোগাযোগ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের অবনতির কারণ হিসেবে ইরান এবং ইয়েমেনের হুতিদের বিষয়ে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সময়সীমা উপস্থাপনে ইসরায়েলি সরকারের ব্যর্থতার দিকে ইঙ্গিত করেছেন কোজিন। এছাড়া, গাজার বিষয়ে নেতানিয়াহুর সরকার কোনো স্পষ্ট প্রস্তাব দিতে না পারায় ট্রাম্প প্রশাসনের অসন্তোষ আরও বেড়েছে বলে উল্লেখ করেন এ সাংবাদিক।

ইসরায়েলের একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ বন্ধ করার পাশাপাশি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি করতে ইসরায়েলের ওপর চাপও প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন চায়, আগামী সপ্তাহে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর শুরুর আগেই যেন গাজায় হামাস-ইসরায়েলের যুদ্ধ বন্ধ হয়।

ইসরায়েলের প্রভাবশালী সংবাদমাধ্যম হারেৎজ শুক্রবার (৯ মে) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সরাসরি হুমকি দিয়েছে, যদি তাদের নির্দেশনা অনুযায়ী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তিতে সম্মত না হয় তারা, তাহলে তাদেরকে একা ছেড়ে দেয়া হবে। অর্থাৎ, যুক্তরাষ্ট্র আর পাশে থাকবে না ইসরায়ালের।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews