1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের তোপের মুখে বিএনপি নেতা

  • বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের তোপের মুখে বিএনপি নেতা

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে জেলায় কর্মরত সাংবাদিকদের তোপের মুখে পড়েছেন বিএনপি নেতা মো: নজরুল ইসলাম।

বৃহস্পতিবার (০৮ মে) বিকালে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে জেলা প্রশাসনের আয়োজিত ম্যাংগো ক্যালেন্ডার প্রণয়ন, নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন, বিপণন, পরিবহন ও বাজারজাত সংক্রান্ত মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় এই তোপের মুখে পড়েন তিনি। নজরুল ইসলাম কানসাট ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ও আম আড়তদার সমিতির সাবেক সভাপতি।

মতবিনিময় সভায় উপস্থিত গনমাধ্যম কর্মীরা জানান, সভায় জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপত্বিতে বক্তব্য দেন জেলার বিভিন্ন স্তরের আমচাষী ও আড়তদাররা। এই সময় বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ও কানসাট আম আড়তদার সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম।

এই সময় তিনি বলেন, বিগত দিনে সাংবাদিকদের অপতথ্যের কারণে আমের বাজারে ধ্বস নেমেছে। চাঁপাইনবাবগঞ্জের প্রয়াত ডিসি জাহিদুল ইসলামের সময় শিবগঞ্জ উপজেলার কানসাট আমবাজার ও ঢাকার প্রবেশ পথগুলোতে প্রায় ২৫ ট্রাক আম পরিকল্পিত ভাবে ধ্বংস করা হয়। ওই আম ধ্বংসের জন্য জেলার এই সাংবাদিকরাই দায়ী। এই সময় সভায় উপস্থিত সাংবাদিকরা তার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান এবং প্রতিবাদের মুখে তিনি তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।

সভার সভাপতি আব্দুস সামাদ সাংবাদিকদের প্রতিবাদের মুখে মাইকে ঘোষণা দেন, নজরুল ইসলামের বক্তব্য সভার সভাপতি হিসেবে এক্সপাঞ্জ করলাম। পরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সভার কার্যক্রম শুরু হয়।

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ বলেন, সাংবাদিকরা সব সময় পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশন করে থাকে। তার নিজস্ব কোন মতামত প্রকাশের কোন সুযোগ নেই। অযথা নজরুল ইসলাম সাংবাদিকদের নামে মিথ্যা দোষারোপ করে বক্তব্য দিচ্ছেন। এতে সাংবাদিকদের সুনাম ক্ষুন্ন হবে।

চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো.রফিকুল আলম বলেন, চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অথচ নজরুল ইসলাম সকল সাংবাদিকদের একরোখা দোষারোপ করছেন। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সেখানে উপস্থিত সকল সাংবাদিকরা। রফিকুল ইসলাম আগামী দিনে সাংবাদিকদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য না করার জন্য অনুরোধ করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews