1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি ঢাকাগামী সকল ট্রেন চালু সহ ৮ দফা দাবিতে মানব

  • বুধবার, ৭ মে, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি ঢাকাগামী সকল ট্রেন চালু সহ ৮ দফা দাবিতে মানব 

ফয়সাল আজম অপু, চাপাইনবয়াবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জ হতে ঢাকা অভিমূখে সকল আন্তঃনগর ট্রেন চালু এবং যমুনা রেলসেতু হতে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত নতুন ডাবল রেললাইন স্থাপনসহ ৮ দফা দাবীতে মানববন্ধন, গণ স্বাক্ষর ও স্মারকলিপি প্রদান করেছে সুজন-সুশাসনের জন্য নাগরিক, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।

বুধবার (৭ মে) বেলা সাড়ে ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে জেলা সুজনের নেতৃবৃন্দ। এ আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করে জেলার ২০ সংগঠন ও রাজনৈতিক নেতারা মানববন্ধনে অংশ নেন।

এদিকে একই দাবিতে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ঢাকায় তাদের বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে।

মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন, জেলা সুজনের সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল।

এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, সদর উপজেলা সুজনের সভাপতি এ্যাড. নুরে আলম সিদ্দিকী আসাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক আব্দুর রাহিম, চেম্বার অব কমার্সের পরিচালক খাইরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা মোখলেসুর রহমান, সাবেক পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদসহ অন্যরা।

মানববন্ধনে বক্তারা, নানাভাবে অবহেলিত চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসী আট দফা প্রাণের দাবি পুরণে রেল মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ প্রধান উপদেষ্টার আশু হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় দাবি আদায়ে সুজন ১৪ মে বনলতা ট্রেন চাঁপাইনবাবগঞ্জে অবরোধের পাশাপাশি বৃহত্তর কর্মসূচীর হুশিয়ারি দেয়।

ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে সুজন জেলা কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews