1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাংলাদেশ সিরিজে এগিয়ে গেলো নিউজিল্যান্ডকে হারিয়ে

  • সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ সিরিজে এগিয়ে গেলো নিউজিল্যান্ডকে হারিয়ে

অল্প রানের লক্ষ্য পেয়ে জবাব দিতে নেমে এনামুল হক বিজয় ও মাহিদুল ইসলাম অঙ্কনের ধৈর্যশীল ব্যাটিংয়ে ইনিংসে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ ‘এ’ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড ‘এ’ দল।

৩৪.৩ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড ‘এ’ দল। এই অল্প রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারায় স্বাগতিকরা। কিউইদের শেষ উইকেটে ফক্সক্রফট এবং লিস্টারের জুটিই নিউজিল্যান্ড ‘এ’ দলের স্কোর ১৪৭ পর্যন্ত নিয়ে যায়।

ফক্সক্রফট সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলেন। ওপেনার মারিউ ছাড়া রান পাননি আর কোনো ব্যাটার। মারিউ ৪২ রান করে আউট হয়ে সাজঘরে ফেরেন। এছাড়া নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে এদিন ডাক মেরে ৫ ব্যাটার আউট হয়েছেন।

ম্যাচ শুরু হলে প্রথম ১০ ওভারেই ২১ রান তুলতে ৪ উইকেট হারায় ব্ল্যাকক্যাপসরা। ৫ম উইকেটে ৩৫ রানের একটা জুটি গড়ে তারা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড দল। ৮৫ রান করতেই ৯ উইকেট হারায় সফরকারীরা। এরপর ফক্সক্রফট এবং লিস্টারের ব্যাট থেকে আসে ৬২ রান।

বাংলাদেশের হয়ে বল হাতে ৩টি করে উইকেট তুলে নিয়েছেন তানভির ইসলাম এবং খালেদ আহমেদ। আর ২টি করে উইকেট নিয়েছে শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।

১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ ‘এ’ দলের শুরুটা হয় দুর্দান্ত। ওপেনার পারভেজ হোসেন ইমন ১২ বল খেলে ২৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। আরেক ওপেনার মোহাম্মদ নাইম ১৮ বল খেলে করেন ২০ রান।

এরপর এনামুল হক বিজয় এবং মাহিদুল ইসলাম অংকন তৃতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়েন। বিজয় ৪৫ বল খেলে ৩৮ রান করে আউট হয়ে সাজঘরে ফেরেন। বিজয় আউট হলেও মাহিদুল ইসলাম অংকন দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৬১ বল খেলে ৪২ রান করে অপরাজিত থাকেন অংকন।

বাংলাদেশ ‘এ’ দল ২৯.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews