1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বেনাপোলে বিজিবির হাতে ১৫ কোটি টাকার সোনারবারসহ দুইজন আটক

  • বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৭৬ বার পড়া হয়েছে

বেনাপোলে বিজিবির অভিযানে ১শ’১২ টি সোনার বার সহ দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত সোনার দাম ১৫ কোটি ৪৩ লাখ ৬৮ হাজার পাঁচশো টাকা।  ওজন ১৬ কেজী ৫শ’১০ গ্রাম। বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী।

– Advertisement –

তিনি জানান, বুধবার রাত ১০ টায় তিনি জানতে পারেন যশোর থেকে একটি বড় সোনার চালান বেনাপোলের উদ্দেশ্যে যাচ্ছে। তাৎক্ষনিক তিনি  আমড়াখালী চেকপোস্টে কর্মরত  সুবেদার আলমগীর হোসেনকে অবগত করেন। তার নির্দেশে সুবেদার আলমগীরের নেতৃত্বে একটি টিম আমড়াখালী চেকপোস্টে অবস্থান নিয়ে বিশেষ তল্লাসি চালাতে থাকে।

এসময় যশোর থেকে  বেনাপোলগামী একটি পিকআপ (যার নম্বর-ঢাকা মেট্রো-ন-১৯-৮৩৯০) দেখে তাদের সন্দেহ হয়। পিকআপটি দাঁড় করিয়ে তারা তল্লাশি চালায়। এসময় পিকআপের কেবিনের বক্সের মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ওই ১শ’১২ পিস সোনার বার উদ্ধার করা হয়। পরে পিকআপে থাকা দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মোবারকপুর গ্রামের মনু মিয়ার ছেলে ওমর ফারুক ও চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ইসলামপুর গ্রামের আব্দুল বারেক সরকারের ছেলে ফরহাদ সরকার। এসময় তাদের কাছথেকে নগদ ৯ হাজার ৩শ ৩০ টাকা উদ্ধার ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তিনি রাতদিন নিউজকে আরও জানান, আটক দুইজনের মধ্যে ওমর ফারুক ওই পিকআপের ড্রাইভার ও ফরহাদ সরকার হেলপার হিসেবে ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানতে পেরেছেন আটকদুইজন দির্ঘদিনধরেই এ কাজের সাথে জড়িত। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলার প্রস্তুতি চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews