আন্তর্জাতিক শ্রমিক দিবস প্রতি বছরের ন্যায় ১লা মে, বৃহস্পতিবার “মে দিবস দিচ্ছে ডাক-বৈষম্য মুক্তি পাক” এই স্লোগানকে সামনে রেখে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নবাবগঞ্জ সরকারি কলেজ গেটে মে দিবস পালিত হয়েছে।
১ লা- মে বৃহস্পতিবার সকাল ১০ টায় নবাবগঞ্জ সরকারি কলেজ গেটে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম জাকারিয়া জাকা, জেলা বিএনপি’র সিনিয়র আহবায়ক রফিকুল ইসলাম টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি কৃষিবিদ কামরুল আরেফিন বুলু, সদর থানা বিএনপি’র আহবায়ক আমিনুল ইসলাম।
এছাড়াও জেলা বিএনপি’র সদস্য ওবায়েদ পাঠান, জাতীয়তাবাদী শ্রমিক দল চাঁপাইনবাবগঞ্জের হাবিবুর রহমান লিটন, জিয়াউর রহমান প্রমুখ। এছাড়াও
উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন শ্রমিক দল, মৎস্যজীবী দল ও কৃষক দলের নেতাকর্মীরা।
বক্তব্য নেতৃবৃন্দ বলেন “মে দিবস দিচ্ছে ডাক-বৈষম্য মুক্তি পাক” এই শ্লোগানকে সামনে রেখে মহান মে দিবসকে বাস্তবায়ন করতে হবে। এসময় আরও উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।






Leave a Reply