চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের শিংরইল বাজারে ছাত্রদলের আয়োজনে বিএনপি ঘোষিত ৩১ দফা ঘোষিত বাস্তবায়ন ও দ্রুত নির্বাচনের দাবিতে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) বিকেল ৫ টার সময় একটি আনন্দ র্যালি বের হয়ে শিংরইল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে শিংরইল বাজারে মোঃ কাফেক আলীর সঞ্চালনায় ছাত্রদল নেতা মেহেদী হাসানের সভাপতিত্বে ছাত্রদল ক্লাব প্রাঙ্গনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সাদ্দাম হোসেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফিরোজ কবির সুমন, সহকারী শিক্ষক হাজী রিয়াজুদ্দিন হাই স্কুল, তানভির মাহমুদ সাকিব, যুগ্ন আহবায়ক চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল মোঃ রাকিব হাসান, সাবেক ছাত্রদল সভাপতি ফতেপুর ইউনিয়ন শাখা,
মিলন আহমেদ, সাবেক ছাত্রদল নেতা শামীম আহমেদ, সাবেক স্কুল বিষয়ক সম্পাদক অনিক আহমেদ, ছাত্রদল নেতা নাচোল উপজেলা, শহীদুল ইসলাম, ছাত্রদল নেতা নাচোল উপজেলা ইসমাইল হোসেন সহ আরো স্থানীয় নেতা ও কর্মীবৃন্দ।
প্রধান বক্তার বক্তব্যে বলেন আমরা সকলে একত্রিত হয়ে দলগতভাবে হাতে হাত রেখে একসাথে কাজ করবো দেশনায়ক তারেক রহমানের নির্দেশ মেনে।






Leave a Reply