1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মিঠুনের যে বিরল রেকর্ড এখনও ভাঙতে পারেনি কোনও বলিউড সুপারস্টার

  • বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে

মিঠুনের যে বিরল রেকর্ড এখনও ভাঙতে পারেনি কোনও বলিউড সুপারস্টার

১৯৭৬ সালে মৃণাল সেন পরিচালিত ‘মৃগয়া’ দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল মিঠুন চক্রবর্তীর। প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন। দারুণ ব্যবসা করেছিল ‘মৃগয়া’। সেরা নবীন অভিনেতা হিসেবে সে ছবির জন্য মিঠুন জাতীয় পুরস্কারও পেয়েছিলেন।

কিন্তু তার মানে এই নয় যে, এই একটা ছবিই তাকে সাফল্যের সিঁড়িতে উঠিয়ে দিয়েছিল। এরপর কিছু ছবিতে তিনি খুব ছোট কাজ পেয়েছিলেন। কোনো কাজকেই ছোট করে দেখতেন না মিঠুন।

তাই শুটিং সেটে স্পট বয়ের কাজও করেছেন। ১৯৮২ সালের ‘ডিস্কো ডান্সার’ছবিটিই ছিল সেই সিঁড়ি, যা মিঠুনকে তারকা-খ্যাতির চূড়ায় পৌঁছে দেয়। ‘ডিস্কো ডান্সার’ করে ভারতের বাইরে, বিশেষ করে রাশিয়া এবং কাজাখস্তানেও তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।

সে সময় মিঠুনের তারকা-খ্যাতি কোন পর্যায়ে পৌঁছেছিল তা একটা ছোট কাহিনি দিয়েই বোঝা যাবে। ‘ডিস্কো ডান্সার’ ছবিটি মুক্তি পাওয়ার পর একটা অনুষ্ঠানে যোগ দিতে কাজাখস্তান গিয়েছিলেন অভিনেতা। মিঠুন যে কাজাখস্তানে যাচ্ছেন, সে খবর আগেই পৌঁছে গিয়েছিল সেখানকার মানুষের কাছে।

বিমানবন্দরের বাইরে লাখ লাখ মানুষের ভিড় জমেছিল শুধু মিঠুনকে এক ঝলক দেখবে বলে! কাজাখস্তান যে তাকে এতটা ভালোবাসা দেবে, তা কল্পনাতেও ছিল না নায়কের। বিমানবন্দরের বাইরে পা রাখা মাত্রই ওই বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে ‘জিমি জিমি’ বলে চিৎকার শুরু করে।

কারণ, ‘ডিস্কো ডান্সার’- মিঠুনের চরিত্রের নাম ছিল জিমি। মজার কথা হচ্ছে, ওই একই দিনে কাজাখস্তানের তৎকালীন প্রেসিডেন্টের একটি অনুষ্ঠানও ছিল। কিন্তু এত বেশি লোক মিঠুনের জন্য বিমানবন্দরের বাইরে চলে এসেছিলেন যে, প্রেসিডেন্টকে তার অনুষ্ঠান বাতিল করতে হয়েছিল। সংগ্রহ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews