1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে শ্রদ্ধা ও ভালোবাসায় অমর নায়ক সালমান’শাহ কে স্মরণ

  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

যশোরে শ্রদ্ধা ও ভালোবাসায় অমর নায়ক সালমান’শাহ কে স্মরণ

যশোর অফিস :

যশোরে বর্ণাঢ্য আয়োজনে প্রয়াত নায়ক সালমান শাহের ৫৫তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে প্রতিবছরের মত এবারও কাঠেরপুল যুব সংঘের আয়োজনে শহরের গাড়িখানা এলাকায় স্মৃতিচারণমুলক আলোচনা সভা, কেককাটা ও প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যশোরের অসংখ্য সালমানভক্তরা অংশ নেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে কেক কাটার মধ্যদিয়ে কর্মসূচী শুরু হয়।ভক্তরা স্মৃতিচারণ মুলক আলোচনায় বলেন, সালমান শাহকে হত্যা করা হয়েছে অথচ একটি চক্র বিভিন্নভাবে তা আত্মহত্যা বলে চাপিয়ে দেয়ার চেষ্টা করছে।

তারা বিশ্বাস করে সুষ্ঠ তদন্তের মাধ্যমে সালমান হত্যার জট খুলবে। কিন্তু বছরের পর বছর তদন্তের না প্রহসন করা হচ্ছে। যা মেনে নেয়ার না। তারা আরও বলেন, সালমান শাহের মৃত্যুর পর তারা আওয়ালীগ ও বিএনপির শাসন আমল দেখেছেন।

এবার অন্তবর্তিকালীন সরকার প্রধান ড.মো ইউনুসের কাছে সালমান হত্যা মামলার সুষ্ঠ তদন্ত ও হত্যাকারীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান সালমান ভক্তরা।

কাঠেরপুল যুব সংঘের পরিচালক শিমুল ভুইয়া জানান, সালমান কোটি ভক্তের হৃদয়ে মিশে আছে। মৃত্যুর ২৪ বছর পেরোলেও এখনো তাকে স্মরণ করছেন তারা। সালমান শাহ মরেনি।

কোটি ভক্তের মাঝে তিনি অমর হয়ে আছেন। তিনি আরও বলেন, সালমান স্মরণে প্রতিবছরই নানা আয়োজন করে থাকেন। তারই অংশ হিসেবে এবছরেও দোয়া, কেককাটা ও প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আরও অংশ নেন সালামান ভক্ত রিকি খান, সাকিব, রেহান, সেতু, রিংকু, ওয়াসিম, আকাশ হোসেন, হান্নান হোসেন, ফারুক হোসেন, হাবীব, নান্টু, সাফিন মুবিন প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews