1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মিস ইউনিভার্সে কারচুপির অভিযোগ, দুই বিচারকের পদত্যাগ

  • শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

মিস ইউনিভার্সে কারচুপির অভিযোগ, দুই বিচারকের পদত্যাগ

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র থেকে :

৭৪তম মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্ব শুরু হওয়ার আগেই এই আয়োজন ঘিরে তৈরি হল বিতর্ক। প্রতিযোগিতার মূল বিচারক প্যানেল থেকে দুই সদস্য পদত্যাগ করেছেন; যাদের মধ্যে একজন প্রতিযোগীদের নিয়ে নির্বাচন প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলেছেন।
কাল শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে বসবে এবারের আসর। তার আগেই মূল আট সদস্যের জুরি প্যানেল থেকে সরে দাঁড়ান লেবানিজ ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ। মঙ্গলবার ইনস্টাগ্রামে তিনি দাবি করেন,

তাকে ছাড়াই একটি অস্থায়ী জুরি গঠন করে ১৩৬ দেশের প্রতিনিধির মধ্য থেকে ৩০ জনকে বেছে নেওয়া হয়েছে। এ বিষয়টি তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারেন বলেও উল্লেখ করেন।

হারফুশ আরও অভিযোগ করেন, ওই অস্থায়ী জুরিতে এমন কয়েকজন আছেন, যাদের কিছু প্রতিযোগীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এতে স্বার্থের দ্বন্দ্ব তৈরির আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে এই জুরি কীভাবে সিদ্ধান্ত নেবে বা মূল প্যানেলকে কীভাবে পাশ কাটানো হলো- সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

ওমর হারফুশের অভিযোগের কয়েক ঘণ্টা পর আরেক বিচারক, ফরাসি ফুটবল ম্যানেজার ক্লদ মাকেলেলে, ‘অপ্রত্যাশিত ব্যক্তিগত কারণ’ দেখিয়ে প্যানেল থেকে সরে দাঁড়ান।

এর আগে থাইল্যান্ডের এক কর্মকর্তার বিতর্কিত মন্তব্যের জেরে প্রতিযোগিতা পূর্ব একটি অনুষ্ঠান ছাড়েন কয়েকজন প্রতিযোগী। এর অল্প কিছুদিন পরই দুই বিচারকের পদত্যাগে এবারের মিস ইউনিভার্স আয়োজন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এদিকে এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিশ্বের সেরা সুন্দরীদের সঙ্গে পাল্লা দিচ্ছেন বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা। আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি,

জনপ্রিয়তার বিচারেও মিথিলা এখন শীর্ষের একেবারে দোরগোড়ায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, জনপ্রিয়তার বিচারে ১ নম্বর স্থানটি দখল করতে বাংলাদেশের প্রয়োজন আর মাত্র ১৪,০০০ ভোট।

প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে এখন পর্যন্ত রেকর্ড পরিমাণ প্রায় ১৫ লাখ ৫০ হাজার ভোট পড়েছে, যা বাংলাদেশের জন্য এক নজিরবিহীন ঘটনা। তবে সময় খুবই অল্প।

আজ ১৯ নভেম্বর রাতেই শেষ হলো ভোট ।বাংলাদেশ সময় রাত ১০টা ৫৯ মিনিট পর্যন্ত ভোট দেওয়া হয় ।এ সংবাদ লেখা পর্যন্ত কত ভোট পড়েছে তা জানা যায়নি ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews