1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের ঐতিহ্যবাহী ‘মণিহার’ সিনেমা হল ভেঙে ফেলার সিদ্ধান্ত

  • শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

যশোরের ঐতিহ্যবাহী ‘মণিহার’ সিনেমা হল ভেঙে ফেলার সিদ্ধান্ত

যশোর অফিস :

যশোরের ঐতিহ্যসমুহের একটি, দেশের বৃহত্তম ‘মণিহার’ সিনেমা হল ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন মালিকপক্ষ। অব্যাহত লোকসানের কারণে হলটি আর টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না বলে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।

এখন থেকে ৪২ বছর আগে ১৯৮৩ সালের ৮ ডিসেম্বর যাত্রা শুরু করে যশোরের ঐতিহ্যবাহি ও দেশের সর্ববৃহৎ সিনেমা হল ‘মণিহার’। এটির নকশা করেছিলেন কাজী মোহাম্মদ হানিফ। ১ হাজার ৪৩০ আসন বিশিষ্ট হলটি উদ্বোধন হয় সোহেল রানা-সুচরিতা অভিনীত ও দেওয়ান নজরুল পরিচালিত ‘জনি’ সিনেমা দিয়ে।

একসময় মণিহারের এতটাই সুখ্যাতি ছিল যে, সেখানে সিনেমা দেখার জন্য জাপান, কোরিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, রাশিয়া, ইংল্যান্ডসহ আরো অনেক দেশ থেকেও চলচ্চিত্রপ্রেমীরা সিনেমা দেখতে আসতেন।

এই সিনেমা হলটি একসময় ঢালিউডের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত হতো। জমজমাট দর্শক নিয়ে জমজমাট ব্যবসাও করেছেন মালিকপক্ষ। কিন্তু সময় আর প্রযুক্তির দ্রুত পরিবর্তনে মাত্র ৪ দশকের ব্যবধানে কমতে কমতে এখন প্রায় দর্শক শূন্য। তাই ব্যবসাও ঢের লোকসানে।

মণিহার সিনেমা হলের ব্যবস্থাপক ফারুক আহমেদ বলেন, ‘আগে সিঙ্গেল স্ক্রিন ছিল। সবাই বলত ভালো পরিবেশ দিলে দর্শক হলে আসবে। এরপর মাল্টিপ্লেক্স করা হয়। কিন্তু এখন তো ভালো সিনেমাই নেই।

তাহলে দর্শক হলে আসবে কেন?’ তিনি আরও বলেন, ‘মালিকপক্ষ অনেক দিন ধরে হলটি ভেঙে ফেলার পরিকল্পনা করছেন। আমরা অনুরোধ করে এত দিন এনেছি। কিন্তু এখন আর কোন উপায় নেই।

লোকসানের মাত্রা এতটাই বেশি যে, খুব অল্প সময়ের মধ্যে মালিকপক্ষ এটি ভেঙে ফেলবেন।’হলটির মালিক জিয়াউল ইসলাম মিঠু বলেন, ‘এখন তো ভালো ছবি নেই। ছবি না থাকলে হল চালাব কিভাবে? এখন বাইরের দেশের একটি সিনেমা চালাচ্ছি, যেটা এর আগেও চারবার চালিয়েছি।

আর সিনেপ্লেক্সে চালাচ্ছি সালমান শাহের ‘বিক্ষোভ’। এভাবে তো চলতে পারে না।’ তিনি আরও বলেন, ‘এটার আয় আর ব্যয়ের তফাৎ এতটাই বেশি যে,

প্রতি মাসে বড় অংকের লোকসান আর বহন করা সম্ভব হচ্ছে না। তাই পরিকল্পনা করছি হলটি বন্ধ এবং ভেঙে সেখানে আবাসিক হোটেল করার।’

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews