1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী, কথিত সাংবাদিক সোর্স শ্যামল হেরোইন ও নগদ অর্থসহ গ্রেফতার

  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী, কথিত সাংবাদিক সোর্স শ্যামল হেরোইন ও নগদ অর্থসহ গ্রেফতার

ফয়সাল আজম অপু,  চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের “ক” সার্কেলের একটি চৌকস অপারেশন টিম ১৩০ গ্রাম হেরোইন ও নগদ ৬৩,৪১০ টাকাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

২৮ এপ্রিল সোমবার, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ-এর একটি দল সদর মডেল থানাধীন মিস্ত্রী পাড়া এলাকার বাবুর ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে শ্রী শ্যামল রবিদাস (২৮), পিতা: সুধীর চন্দ্র রবিদাস,

গ্রাম: হাট রামচন্দ্রপুর, থানা: সদর, জেলা: চাঁপাইনবাবগঞ্জ-কে গ্রেফতার করে। অভিযানে তার কাছ থেকে উল্লেখিত পরিমাণ হেরোইন, বিপুল পরিমাণ নগদ অর্থ, একটি স্মার্টফোন এবং হেরোইন পরিমাপের ডিজিটাল যন্ত্র উদ্ধার করা হয়।

বিশ্বাসযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী, শ্যামল রবিদাস দীর্ঘদিন ধরে প্রশাসনের সোর্সের পরিচয়ে এবং সাংবাদিক আইডি কার্ড ব্যবহার করে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। অভিযোগ রয়েছে, প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় শ্যামল মাদক দিয়ে নিরীহ লোকজনকে ফাঁসিয়ে আসছিল। এলাকার মানুষজন জানান, শ্যামলের বিরুদ্ধে বহু অভিযোগ থাকা সত্ত্বেও এতদিন তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তার মাদকের ফাঁদে পড়ে অনেক নিরীহ ব্যক্তি এখনো কারাবন্দি জীবন কাটাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামল একসময় মুচির কাজ করতো। পরে এই পেশা ছেড়ে মাদক ব্যবসা ও সোর্সের আড়ালে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে গড়ে তোলে ঘনিষ্ঠ সম্পর্ক।

এর সুফল হিসেবে শ্যামল অল্প সময়েই অঢেল অর্থসম্পদের মালিক বনে যায়। বর্তমানে বারোঘরিয়া নীলমাঠ এলাকায় তার নির্মাণাধীন পাঁচতলা বিশিষ্ট ফ্ল্যাট ভবন, ব্যক্তিগত প্রাইভেট কার এবং একাধিক দামি মোটরসাইকেল রয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, শ্যামলের ভয়ে সে তার নিজ গ্রাম রামচন্দ্রপুরে অবাধে চলাফেরা করতে পারে না। কারণ, এলাকাবাসীর মধ্যে তার প্রতি চরম ক্ষোভ বিরাজ করছে।

গ্রেফতারের পর শ্যামল রবিদাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে ডিএনসি সূত্রে জানা গেছে।

চাঁপাইনবাবগঞ্জের মাদক নির্মূলে প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চলমান তৎপরতা এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরিয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews