1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সুধী সমাবেশ অনুষ্ঠিত

  • শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সুধী সমাবেশ অনুষ্ঠিত

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

পুলিশের সংস্কারে ধীরগতি নিয়ে সংস্কার কমিশনসহ রাজনৈতিক দলগুলোর সমালোচনা করেছেন রাজশাহীর অতিরিক্ত মহা পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান। তিনি বলেছেন, কোনো সরকারই পুলিশ আইন সংশোধন করবে না। কারণ আইন সংশোধন করলে পুলিশ আর লাঠিয়াল থাকবে না।

শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহীদ সাটু অডিটোরিয়ামে সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি। এসময় উপস্থিত সুধীজনদের করা ২৮টি অভিযোগের উত্তর দেন ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

ডিআইজি শাহজাহান বলেন, বাংলাদেশে অধিকাংশ আইন পরিবর্তন হয়েছে কিন্তু পুলিশ আইন-১৮৬৮ পরিবর্তন হয়নি। কোনো সরকার এটা করবে না এটি নিশ্চিত থাকতে পারেন, যে-ই ক্ষমতায় আসুন। কারণ আইন সংশোধন করলে পুলিশ আর লাঠিয়াল থাকবে না। পুলিশ যদি লাঠিয়াল না থাকে তাহলে উনারা অবৈধ কাজ করতে পারবেন না।

তিনি বলেন, বর্তমান সরকারের আমলে যে সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে সবগুলো নিয়েই আলোচনা হচ্ছে। কিন্তু পুলিশের সংস্কার নিয়ে কোন আলোচনা হয়েছে তা আমার নজরে পড়েনি।

আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরতে জেলা পর্যায়ে সর্বদলীয় কমিটি গঠন করে কম্বিং অপারেশনের আগ্রহের কথাও জানান পুলিশের এই ডিআইজি। এ প্রসঙ্গে তিনি রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলেন, কেউ কেউ বলছেন চট করে ঢুকে পড়বে।

এই যে চট করে ঢুকে পড়বে, উনার লোকজনকে কি আপনি বাদ দিতে পারবেন? আমাদের সমাজেই তারা আছে না? আপনার কাছেই তো ঘুরে। আপনি তো ধরেন না।

সব সময় পুলিশকে গালি দিবেন আপনি কিছুই করবেন না। আপনারা আসেন, আমরা একটা কম্বিং অপারেশন করবো। প্রত্যেক দল থেকে ২০ করে লোক আমাদেরকে দেন, এক রাতেই সব লোক (আওয়ামী লীগের নেতা-কর্মী) ধরে ফেলবো।

সমাবেশে আরও বক্তব্য রাখেন- চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম, জেলা জামায়াতের আমির আবু জার গিফারি, নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, বিএনপি নেতা মোঃ তসিকুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, জেলা ক্রীড়া পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল,

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুর রাহিম, সদস্য সচিব সাব্দির আহমেদ, মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাস, সাংবাদিক ফয়সাল আজম অপু, মনোয়ার হোসেন জুয়েল, আশরাফুল ইসলাম রঞ্জু, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি, ঠিকাদার খায়রুল ইসলাম সহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews