1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ

  • বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের নিমতলা এলাকায় কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অন্তত চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন দুই জন। এছাড়াও ঘটনাস্থল থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অন্তত চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিমতলা-মেথরপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধে জড়ায় কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপ। এসময় এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে চারটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। এতে আহত হন জেলা শহরের হুজরাপুর এলাকার কার্তিক চৌধুরীর ছেলে বিদ্যুৎ চৌধুরী ও বগুড়ার সূত্রাপুর এলাকার বাসিন্দা ও চাঁপাইনবাবগঞ্জ ল্যাবওয়ান মেডিকেল সার্ভিসেস ও হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী মো. রনি মিয়া।

ককটেল বিস্ফোরণে আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন চিকিৎসক।

ককটেল বিস্ফোরণের পর থেকেই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews