1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

স্টেডিয়াম থেকে আজহারের নাম মুছে ফেলার নির্দেশ

  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

স্টেডিয়াম থেকে আজহারের নাম মুছে ফেলার নির্দেশ

ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। যার নামের পাশে মাঠ কিংবা মাঠের বাইরে বিতর্ক যেনো লেগেই থাকে। এবারও তা প্রমাণ হলো।

হায়দরাবাদ ক্রিকেট সংস্থাকে হায়দরাবাদের স্টেডিয়াম থেকে আজহারের নাম মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। আজহারের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে।

ভারতীয় সংবাদ সংস্থা ‘প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া’কে দেওয়া সাক্ষাৎকারে আজহারউদ্দিন বলেন, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এইচসিএ) এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে যাবেন।

কারণ, আদালতের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। তিনি বলেন, অতীতেও তার বিরুদ্ধে আনা অভিযোগের বিরুদ্ধে তিনি আদালতে গিয়েছিলেন, যেখানে তিনি ন্যায়বিচার পেয়েছিলেন।

আজহারউদ্দিন আরও বলেন, তিনি ভারতের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং ভারতীয় জনগণ ও তার ভক্তদের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে যে, তারা হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে যোগ্য জবাব দেবে। আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হচ্ছে, তার জবাব শুধু তার ভক্ত এবং আদালতই দিতে পারবে।

হায়দরাবাদের লর্ডস ক্রিকেট ক্লাব (এলসিসি) হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের নর্থ স্ট্যান্ড থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি  আজহারউদ্দিনের নাম সরানোর দাবি জানিয়ে একটি অভিযোগ দায়ের করে।

হায়দরাবাদের লর্ডস ক্রিকেট ক্লাব তাদের অভিযোগে জানায়, এখানে একটি কনফ্লিক্ট অব ইন্টারেস্ট (স্বার্থের সংঘাত) ছিল। কারণ, আজহারউদ্দিন নিজেই যখন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন, তখনই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযোগ শুনে ন্যায়পাল বিচারপতি ভি. ঐশ্বরিয়া হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে নর্থ প্যাভিলিয়ন স্ট্যান্ড থেকে আজহারউদ্দিনের নাম সরানোর নির্দেশ দেন। এ ছাড়াও, হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আজহারউদ্দিনের নাম লেখা আর কোনো টিকিট ইস্যু না করারও নির্দেশ দেয়া হয়েছে।

তার ২৫ পৃষ্ঠার সিদ্ধান্তে ন্যায়পাল লিখেছেন, অ্যাসোসিয়েশনের সাধারণ পরিষদের দ্বারা এই সিদ্ধান্তের কোনো অনুমোদন না থাকায় আজহারউদ্দিনের বিরুদ্ধে মামলাটি আরও শক্তিশালী হয়েছে, কারণ তিনি নিজের স্বার্থে ক্ষমতার অপব্যবহার করেছেন।

এই সিদ্ধান্ত ঘোষণার পর, প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ আজহারউদ্দিন বলেন, বর্তমান প্রশাসন তাকে লক্ষ্যবস্তু করছে, কারণ তিনি তার মেয়াদে দুর্নীতি করতে দেননি।

উল্লেখ্য, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত আজহারউদ্দিন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। ২০১৯ সালে একটি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নর্থ প্যাভিলিয়ন স্ট্যান্ডের নাম ‘ভিভিএস লাক্সমান-এর পরিবর্তে ভারতের সাবেক এই অধিনায়কের নামে রাখা হবে। পরবর্তীতে এই সিদ্ধান্ত অনুমোদিত হয় এবং স্ট্যান্ডের নাম পরিবর্তন করে ‘মোহাম্মদ আজহারউদ্দিন’ রাখা হয়।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews