1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

আমনুরায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় ১ জন নিহত, আহত-১

  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

আমনুরায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় ১ জন নিহত, আহত-১

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা বাইপাস সড়কে আজ (২০ এপ্রিল) রবিবার বিকাল সাড়ে ৫টার সময় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, আমনুরা বাইপাস সড়কে একটি কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১ জন নারী আরোহী নিহত হয়। নিহত নারী নবাবগঞ্জ পৌর এলাকার বেলেপুকুর মহল্লার সাইফুল ইসলামের মেয়ে সাবিকুন নাহার (২০)।

অন্যজনকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত ব্যক্তির নাম ফাহিম উসমানী (২৬), সে জেলা শহরের বড় ইন্দারা মোড় ইসলামপুর নিবাসী প্রসিদ্ধ ওষুধ ব্যবসায়ী তাজ ফার্মেসীর জাফর আহমেদ উসমানী (শিলার)’র এর ছেলে, বলে বিভিন্ন সুত্রে নিশ্চিত হওয়া গেছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মতিউর রহমান সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে নাচোলের দিক থেকে আসার সময় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়।

ঘটনাস্থলেই মারা যায় কারের আরোহী নারী সাবিকুন নাহার। স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় ফাহিম নামে যুবককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

নিহতের মরদেহ চাঁপাইনবাবগঞ্জ ২৫০ সয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আইনী বিষয় প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews