1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

চাঁপাইনবাবগঞ্জে তিন অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে তিন অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বিভিন্ন স্থানে পরিবেশ অধিদফতর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্সবিহীন তিনটি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। এছাড়াও ওই ভাটা তিনটি থেকে ৭ লাখ টাকা অর্থদন্ড আদায়সহ সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

জেলা পরিবেশ অধিদফতর সূত্র জানায়, বুধবার (১৬ এপ্রিল) ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টানা অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের সদর দফতর ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) রবিউল আলম।

জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আবু সাঈদ বলেন, পরিবেশ ছাড়পত্র এবং জেলা প্রশাসক প্রদত্ত ইট পোড়ানো অনুমতি না থাকায় ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন (সংশোধিত ২০১৯) অনুযায়ী জেলা প্রশাসন, জেলা পুলিশ,

র‍্যাব-৫ ব্যাটালিয়ন এবং ফায়ার সার্ভিসের সহায়তায় দিনব্যাপী অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স খান ব্রিকসকে দুই লাখ, মেসার্স সাথী ব্রিকসকে তিন লাখ এবং মেসার্স তামিম ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়াও ভাটা তিনটি এক্সেভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়ে পানি ঢেলে চিমনি নিভিয়ে বন্ধ করে দেয়া হয়। অভিযানকালে স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।পরিবেশ সুরক্ষায় এ ধরণের অভিযান চলবে বলেও জানান পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আবু সাঈদ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews