1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা

  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

ছয় দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এসময় মহানন্দা সেতুর ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। জেলা প্রশাসকের আশ্বাসে তিন ঘণ্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

আলী হাসান নামের এক স্কুল শিক্ষক বলেন, আমার বাড়ি শিবগঞ্জে। ছেলের অসুস্থতায় চাঁপাইনবাবগঞ্জ হয়ে রাজশাহীর উদ্দেশ্যে বের হয়েছিলাম। কিন্তু সেতুতে এসে দেখি সড়ক অবরোধ। এখন গন্তব্যে যেতে পারছি না। ব্যাপক ভোগান্তিতে পড়েছি।

বারঘরিয়া গ্রামের বাসিন্দা আব্দুল আলিম বলেন, হঠাৎ এসে দেখি সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বাজারে যাচ্ছিলাম এখন ঘুরে যেতে হচ্ছে। ভোগান্তির যেনো শেষ নেই।

শিবগঞ্জ বাজারের হোটেল ব্যবসায়ী এম বি জনি বলেন, হঠাৎ শিবগঞ্জ থেকে বের হয়ে দেখি সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। চাঁপাইনবাবগঞ্জ সদরে যাচ্ছিলাম ১০ কিলোমিটার জুড়ে যানজট। এখন রামচন্দ্রপুরহাট-কালিনগর-নতুন ব্রিজ হয়ে ২০ কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। বেশ ভোগান্তিতে পড়লাম।

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী কাওসার আলী বলেন, আমরা আগেও একাধিকবার একই দাবি উত্থাপন করেছি, কেউ কর্ণপাত করেনি। আজ আমরা রাস্তা অবরোধ করেছিলাম। জেলা প্রশাসকের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়েছে। আমাদের দাবি আদায় না হলে আগামীতে আরও বড় আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেছেন। বর্তমানে পুলিশ সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews