1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আমাকে স্নেহ করা মানুষটি এতো দ্রুত চলে যাবে ভাবিনি: বুবলী

  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

আমাকে স্নেহ করা মানুষটি এতো দ্রুত চলে যাবে ভাবিনি: বুবলী

অভিনেত্রী গুলশান আরা আহমেদের মৃত্যুর খবর প্রকাশ হওয়ার পর ফেসবুকের পাতা যেন পরিণত হয়েছে এক শোক বইয়ে। দীর্ঘদিনের এ সহকর্মীকে নিয়ে জনপ্রিয় সব তারকারা স্মৃতিচারণা করছেন। দিচ্ছেন ছবিসহ স্ট্যাটাসও। সেই তালিকায় আছেন ঢাকাই সিনেমার নায়িকা শবনম ইয়াসমিন বুবলীও।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, গুলশান আরা আন্টি আর নেই। কত স্মৃতি আন্টি আপনার সঙ্গে। এমনকি সদ্য মুক্তিপ্রাপ্ত ‘জংলি’ সিনেমাতেও আপনি পর্দায় আমার মায়ের ভূমিকায় ছিলেন।

বুবলী আরও লিখেছেন, কত স্নেহ করতেন আমাকে সবসময়। এতো তাড়াতাড়ি চলে গেলেন আন্টি। যেখানেই থাকুন ভালো থাকুন আন্টি।

সবশেষে এ চিত্রনায়িকা লিখেছেন, সবাই তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করি। আল্লাহ যেন আন্টিকে বেহেশত নসীব করেন।

এর আগে, অভিনেত্রী গুলশান আরা আহমেদ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল পৌনে সাতটার দিকে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

প্রসঙ্গত, ২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে গুলশান আরার অভিষেক ঘটে। তবে তার প্রবল ইচ্ছে ছিল নিজেকে একজন চলচ্চিত্রাভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার। সেই ইচ্ছে আর ভালোলাগা থেকেই গুলশান আরা প্রথম অভিনয় করেন প্রয়াত এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে। পরে তিনি ‘হৃদয়ের কথা’, ‘ডাক্তার বাড়ি’, ‘ভালোবাসা আজকাল’, ‘লাল শাড়ি’সহ আরও বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন।

এ ছাড়া কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ কাবিলার (জিয়াউল হক পলাশ) মা ‘পলি চেয়ারম্যান’ চরিত্রে অভিনয় করে বর্তমান প্রজন্মের কাছে আলাদা পরিচিতি পান সদ্য প্রয়াত এই অভিনেত্রী।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews