1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অবকাঠামো উন্নয়নে বাফুফেকে ২.৫ মিলিয়ন ডলার দিচ্ছে এএফসি

  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

অবকাঠামো উন্নয়নে বাফুফেকে ২.৫ মিলিয়ন ডলার দিচ্ছে এএফসি

দেশের ফুটবলের স্বার্থে প্রবাসী খেলোয়াড়দের দলে নিতে উঠে পড়ে লেগেছে বাফুফে। সবশেষ হামজার অন্তর্ভুক্তির পর র‍্যাঙ্কিংয়ের সুফল পাওয়ায় বাফুফেকে প্রশংসায় ভাসাচ্ছেন বিদেশি ফেডারেশনের কর্মকর্তারা। এবার অবকাঠামো উন্নয়নে আরও একটি সুখবর পেলো বাংলাদেশ ফুটবল।

এএফসি বাজেটে ৬৩ শতাংশ বৃদ্ধি করায় স্টেডিয়াম উন্নয়ন প্রকল্পে ২.৫ মিলিয়ন ডলার পাচ্ছে বাফুফে। যা ব্যয় করবে মাঠ ও স্টেডিয়াম উন্নয়নে। শনিবার (১২ এপ্রিল) মালয়েশিয়ার কুয়ালামাপুরে এএফসি ৩৫তম কংগ্রেসের মধ্য দিয়ে বাংলাদেশ ফুটবলের জন্য নতুন এক দুয়ার উন্মোচন হয়েছে।

এর আগে এএফসি থেকে প্রতিবছর ৫ লাখ ডলার অনুদান পেতো বাফুফে। এবার সেই বাজেট ৬৩ শতাংশ বৃদ্ধি করেছে এএফসি। স্টেডিয়াম ও মাঠ উন্নয়নের জন্য এবার আলাদা করে ২.৫ মিলিয়ন ডলার পাবে দেশের ফুটবল ফেডারেশন।

বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন হ্যাপি বলেন, আমাদের খেলাধুলার ইনভেস্টমেন্ট (এএফসি) বৃদ্ধি করেছে। এছাড়াও, এএফসি থেকে প্রতিবছর ৫ লাখ ডলার পাই। সেটা আমাদের একই আছে। পাশাপাশি আমাদের স্টেডিয়ামগুলো উন্নয়নের জন্য ২.৫ মিলিয়ন ডলার আমাদের দিচ্ছে।

গত বছরের ডিসেম্বরের কক্সবাজারে বাফুফে ট্রেনিং সেন্টার স্থাপনের কাজ শুরু করার কথা ছিল ফেডারেশনের। তবে ফিফার দেওয়া সে অর্থ খরচ না করতেই আবারও স্টেডিয়াম উন্নয়নের জন্য আরও বরাদ্দ মিলল এএফসি থেকে। পরবর্তী কার্যনির্বাহী সভায় এ বিষয়ে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে।

বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ফিফার একটা প্রজেক্টের সঙ্গে আরেকটা প্রজেক্ট সমন্বয় করা সম্ভব না। এটা ফিফা থেকেই সিদ্ধান্ত হয়েছে। ফলে আমরা জমিটা হাতে পাওয়ার পরই কাজ শুরু করব। সে জন্য আমরা প্রতিনিয়ত কক্সবাজারের ডিসির সঙ্গে যোগাযোগ রাখছি।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews