1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আন্দোলনের সময় সাফারি পার্কে ঘোরাঘুরির ছবি নিয়ে যে ব্যাখ্যা দিলেন সাকিব

  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

আন্দোলনের সময় সাফারি পার্কে ঘোরাঘুরির ছবি নিয়ে যে ব্যাখ্যা দিলেন সাকিব

গত বছর ছাত্র-জনতার আন্দোলনের সময় নীরব থাকায় ব্যাপক সমালোচনার শিকার হয়েছিলেন সাকিব আল হাসান। সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি হয়েছিল, কানাডায় সাফারি পার্কে ঘুরতে যাওয়া একটি ছবি পোস্ট করা নিয়ে। পুরো দেশ যখন আন্দোলনে উত্তাল, তখন সেই ছবি ফেসবুকে দিয়েছিলেন সাকিবের স্ত্রী শিশির।

এ বিষয়ে এতদিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন দেশসেরা এই ক্রিকেটার। সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে আন্দোলনের সময় কেনও নীরব ভূমিকা নিয়েছিলেন ও সাফারি পার্কে ঘোরাঘুরির ছবি পোস্ট করার ব্যাখ্যা দিয়েছেন।

সাফারি পার্কে ঘোরাঘুরির ছবি নিয়ে সাকিবের ভাষ্য, সত্যি বলতে, আমি তখন বেশ কিছুদিন দেশের বাইরে ছিলাম। প্রথমে যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট (এমএলসি) খেলতে গেলাম, তারপর কানাডায়। ছবিটি কানাডায় তোলা। আমি নিজে এটি পোস্ট করিনি। তবুও, আমি এর দায়ভার নিচ্ছি। এটা একটা পূর্বপরিকল্পিত পারিবারিক ভ্রমণ ছিল।

এখন বুঝতে পারছি, হ্যাঁ, একজন পাবলিক ফিগার হিসেবে আমার আরও সচেতন হওয়া উচিত ছিল। আমি এটা স্বীকার করছি। তবে আমার মনোযোগ সব সময় ক্রিকেটের দিকে ছিল—সংসদ সদস্য হওয়ার আগে এবং পরেও। আমাকে কখনো রাজনীতিতে জড়িত হতে বলা হয়নি। আমাকে সবসময় বলা হয়েছে, শুধু ক্রিকেট খেলো। তাই আমি সেদিকেই মনোযোগ দিয়েছি।’

সাকিবের সেই ছবিটি এমন সময় প্রকাশ হয়, যে সময় সারাদেশে ছাত্রদের উপর গুলি করা হচ্ছিলো। তাই এটি মেনে নিতে পারেনি দেশের ছাত্র-জনতা। ছবিটির প্রতিক্রিয়া নিয়ে সাকিব বলেন, সত্যি বলতে, আমি ভাবিনি এটা (ছবিটা) এত ছড়িয়ে পড়বে। প্রতিক্রিয়া শুরু হওয়ার পর, আমি বুঝতে পেরেছিলাম পরিস্থিতি কতটা গুরুতর। অনেকে আমাকে বলেছে, ওই সময়ে ওই ছবি দেখে তারা কষ্ট পেয়েছে।

তিনি আরও বলেন, এখন বুঝতে পারছি, ওটা একটা ভুল ছিল। এমনকি অন্যরাও একই রকম জিনিস পোস্ট করলেও, আমারটা বেশি মনোযোগ পেয়েছে। এটা হয়তো আমি বলেই হয়েছে। তবে আমার আরও সতর্ক হওয়া উচিত ছিল।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews