1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ইউপি সাবেক চেয়ারম্যান ও আ’লীগ নেতা ওমর আলী গ্রেপ্তার

  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ইউপি সাবেক চেয়ারম্যান ও আ’লীগ নেতা ওমর আলী গ্রেপ্তার

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান ওমর আলীকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ওমর আলীকে গ্রেপ্তার করে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে চরবাগডাঙ্গার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওমর আলী চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।

জানা যায়, ওমর আলী আওয়ামীলীগ আমলে চরাঞ্চলের ত্রাস ও মাদক কারবারিদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিতি পায়। তিনি চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তারে ককটেলবাজি ও ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অর্থ সহায়তার অভিযোগ রয়েছে। তার ভাই মো. আব্দুল লতিব ঢাকার শাহজাহানপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও ছাত্র-জনতার উপর হামলা মামলার আসামি।

তিনি ঢাকা থেকে পালিয়ে চরবাগডাঙ্গায় আত্মগোপনে রয়েছেন। সম্প্রতি চরবাগডাঙ্গায় ককটেলবাজির একাধিক ঘটনার অন্যতম আসামি ওমর আলী। চরাঞ্চলে বিভিন্ন রাজনৈতিক সংঘাতের ঘটনার নেপথ্যে রয়েছে ওমর আলী গ্রুপের আধিপত্য। তিনি মাদকের গডফাদার উপজেলা তাঁতী লীগ সভাপতি মো.নুরুল ইসলাম, মাদক কারবারি জুয়েল রানাসহ বেশ কয়েকজন মিলে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন।

এদিকে চলতি বছরের ১২ জানুয়ারি হামলার শিকার হন আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স আব্দুল হাকিম পিন্টু। ২৩ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ হত্যাকান্ডে ওমর সিন্ডিকেট জড়িত থাকলেও পরিকল্পিতভাবে তার রাজনৈতিক প্রতিপক্ষে মামলায় ফাঁসিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ হত্যাকান্ডে নিহতের বাবা মো. হুমায়ুন বাদী হয়ে গত ২৪ জানুয়ারি সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে নিহতের স্ত্রী পারভিন বেগম বাদী হয়ে ৪ মার্চ চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরেকটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে চরবাগডাঙ্গা ইউপি সদস্য মো. জুয়েল রানাকে।

অন্য আসামিরা হলেন, চরবাগডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. ওমর আলী, ইউপি সদস্য নুরুল ইসলাম, মতিউর রহমান, মানিক আলী, নাজমুল হক গুধা, মো. সুমন, জাহাঙ্গীর আলী, ইসমাইল হোসেন ও মোশাররফ হোসেন মুসা। আসামিরা সবাই চরবাগডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা ওমর গ্রুপের লোক।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে বিস্ফোরক আইনের দুটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্ফোরক আইনের দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews