চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা ইউনিয়ন পরিষদের সদস্য রাফেজ মীরের বিরুদ্ধে একজন ঠিকাদার কর্তৃক মিথ্যা বানোয়াট অভিযোগ দায়েরের অভিযোগ উঠেছে। রাজনৈতিকভাবে হেনস্তা করতে ও সম্মানহানির উদ্দেশ্যে এমন কাকতালীয় অভিযোগ দায়েরের পাল্টা অভিযোগ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন পরিষদের ০৯ নম্বর ওয়ার্ড সদস্য রাফেজ মীরের।
ইউপি সদস্য রাফেজ মীর বলেন, গত কিছুদিন আগে ০৯ নম্বর ওয়ার্ডে একটি সড়কের সংস্কার কাজ শুরু হয়। খিন্নিতলা এলাকায় অন্য একটি কাজে গিয়ে ফেরার পথে সড়কের কাজের খোঁজ-খবর নিচ্ছিলাম। এমন সময় কথা কাটাকাটি হয়। এনিয়ে ষড়যন্ত্র শুরু করে প্রতিপক্ষরা। পরে চাঁদা দাবি নিয়ে কাজের ঠিকাদারকে নিয়ে একটি মিথ্যা বানোয়াট হাস্যকর অভিযোগ দায়ের করা হয় থানায়।
তিনি আরও জানান, একটি কুচক্রী মহল আমাকে হেয় প্রতিপন্ন করতে এমন মিথ্যা অভিযোগ ও সাংবাদিক ভাইদের বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই সাথে চ্যালেঞ্জ করতে চাই, চাঁদা দাবির বিষয়টি প্রমাণ করার জন্য৷ শুধু আমাকে হেনস্তা করেই খান্ত হয়নি, ঘটনার পর দুষ্কৃতিকারীরা আমার বাড়িতে লোকজন নিয়ে হামলা করে। যার ভিডিও ফুটেজ রয়েছে। আমি আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনকে অনুরোধ করব, ঘটনার সুষ্ঠ তদন্ত করে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।
ঠিকাদার মো. ডালিম মিয়া বলেন, ইউপি সদস্য রাফেজ মীরের সাথে আমার কখনো দেখা হয়নি। এর আগে চা খেতে দাওয়াত দিয়েছিল। সড়কের কাজের চাঁদা দাবির কোন প্রমাণ রয়েছে কি না এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, এনিয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply