1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

৬ দিন ধরে চিরকুট পকেটে নিয়ে ঘুরছিলেন অভিষেক

  • রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

৬ দিন ধরে চিরকুট পকেটে নিয়ে ঘুরছিলেন অভিষেক

চলমান আইপিএলে পাঞ্জাব কিংসের বিপক্ষে শতরান করে একটি চিরকুট বের করে দর্শকদের জন্য তুলে ধরেন অভিষেক শর্মা। এই চিরকুটে সমর্থকদের উদ্দেশে বার্তা ছিল।

ম্যাচের পর ট্রেভিস হেড বলেন, ৬টি ম্যাচ ধরে এই চিরকুট পকেটে নিয়ে ঘুরছিলেন অভিষেক। তবে সেই দাবি উড়িয়ে দিলেন হায়দরাবাদের ওপেনার। তিনি জানান, ম্যাচের দিন সকালেই এই চিরকুটটি লেখেন তিনি।

শনিবার (১২ এপ্রিল) সংবাদ সম্মেলনে এসে হেড বলেন, শেষ ৬টা ম্যাচে অভিষেকের পকেটে ওই চিরকুটটা ছিল। আমরা খুশি যে আজ সেটা বের করতে পেরেছে। যদিও অভিষেক পরে বলেন, সত্যি বলতে, আজ সকালেই কথাগুলো লিখেছিলাম। রোজ সকালে উঠেই কিছু না কিছু লিখি। আজ হঠাৎ করে মাথায় এল, যদি ম্যাচে কিছু করতে পারি সেটা অরেঞ্জ আর্মিকে উৎসর্গ করব। আমি ভাগ্যবান যে আজই সেই দিনটা এসেছে।

ম্যাচ জেতানো ইনিংস খেলার পর অসুস্থতার কথা জানিয়েছেন অভিষেক। তিনি বলেন, চার দিন বেশ অসুস্থ ছিলাম। জ্বর ছিল। যুবরাজ সিংহ, সূর্যকুমার যাদবের মতো মানুষদের কাছে আমি কৃতজ্ঞ। ওদের মতো মানুষদের পাশে পাওয়া ভাগ্যের ব্যাপার। দুজনেই প্রতি দিন ফোন করত। আমার শরীরের খোঁজ নিতো। সাহস দিত। দুজনেই আমাকে খুব ভরসা করে।

অভিষেক আরও বলেন, ‘ম্যাচটা খেলতে পারব কি না বুঝতে পারছিলাম না। শারীরিক কারণে নিজেই একটু দ্বিধায় ছিলাম। কিন্তু ওরা দুজন সমানে সাহস দিয়ে গিয়েছে। সমানে বুঝিয়েছে, ঠিক খেলতে পারব। ওদের মতো মানুষেরা ভরসা রাখলে একটা আত্মবিশ্বাস তৈরি হয়ে যায়। মনে হয়, ঠিক পারব। আমার কাছে এটা এমন একটা ইনিংস, যেটার অপেক্ষায় ছিলাম। কাঙ্ক্ষিত ইনিংসটা শেষ পর্যন্ত খেলতে পারলাম।

আইপিএলে কিছুটা চাপেও ছিলেন অভিষেক। এ নিয়ে অভিষেক বলেন, অবশ্যই চাপ ছিল। অস্বীকার করলে মিথ্যা বলা হবে। পর পর তিন-চারটে ম্যাচে পারফর্ম করতে না পারলে এবং দল হারলে চাপ তো হবেই। সবাই নিজের মতো করে চাপ সামলানোর চেষ্টা করে। তবে আমাদের দলের মধ্যে কোনো নেতিবাচক কিছু দেখিনি। দলের কারোর মধ্যে আগেই হেরে যাওয়ার মানসিকতা দেখিনি। সবাই ইতিবাচক ভাবে ভেবেছি। আগেই বলেছি, আমি কিভাবে আত্মবিশ্বাসী থাকতে পেরেছিলাম।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews