1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি থাকা বিদেশিদের নিবন্ধন করার নির্দেশ

  • রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি থাকা বিদেশিদের নিবন্ধন করার নির্দেশ

মার্কিন যুক্তরাষ্ট্রে যেসব বিদেশি ৩০ দিনের বেশি অবস্থান করছেন তাদের সবাইকে নিবন্ধন করার নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

একইসঙ্গে যারা নিবন্ধন করতে ব্যর্থ হবেন তারা আর্থিক জরিমানা ও কারাদণ্ডের মুখে পড়বেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সতর্ক করা হয়েছে।

সম্প্রতি মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে জানিয়েছে, বিদেশি যারা যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি সময় ধরে আছেন তাদের কেন্দ্রীয় সরকারের কাছে অবশ্যই নিবন্ধন করতে হবে। নিবন্ধন না করলে তা অপরাধ হিসেবে বিবেচিত হবে। যারফলে ভোগ করতে হবে আর্থিক ও কারাদণ্ড।

এ ছাড়া, দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমের কথা উল্লেখ করে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ অভিবাসীর প্রতি তাদের স্পষ্ট বার্তা হলো- যুক্তরাষ্ট্র ছাড়ুন এবং স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যান।

একই পোস্টের নিচে স্থানীয় সময় শনিবার (১২ এপ্রিল) একটি ছবি প্রকাশ করেছে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় লিখেছে, স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়া নিরাপদ। কারণ এতে করে নিজের মতো করে ফ্লাইট ঠিক করে ফেরা যাবে। এ ছাড়া, নিজের ইচ্ছায় ফিরলে যুক্তরাষ্ট্রে আয় করা অর্থ সঙ্গে করে নেওয়া যাবে। তারা চাইলে আবার বৈধভাবে যুক্তরাষ্ট্রে ফিরতেও পারবেন।

এমনকি অবৈধ অভিবাসীরা স্বেচ্ছায় ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করলে আর্থিক সমস্যা থাকলে মার্কিন সরকার তাদের বিমানের ভাড়ায় ভর্তুকি দেবে। কিন্তু কেউ যদি অবৈধভাবে অবস্থান করতে থাকেন তাহলে তাদের কঠোর জরিমানা ও হেনস্তার মুখোমুখি হতে হবে।

যারমধ্যে থাকবে- কোনো সুযোগ না দিয়ে তাৎক্ষণিকভাবে নিজ দেশে ফেরত পাঠানো। কাউকে যদি যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হয় কিন্তু তিনি যদি না ছাড়েন তাহলে যতদিন থাকবেন ততদিনের জন্য দৈনিক ৯৯৮ ডলার করে জরিমানা দিতে হবে। এ ছাড়া, কারাদণ্ড দেওয়া হতে পারে।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ সতর্কতায় বলা হয়, অবৈধ অভিবাসী যাদের ফেরত পাঠানো হবে তারা আর কখনোই বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews