1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বিশ্বকাপ বাছাই পর্বে রোববার আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

বিশ্বকাপ বাছাই পর্বে রোববার আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে রোববার (১৩ এপ্রিল) নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচের আগে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ১৭৮ রানের বড় ব্যবধানে থাইল্যান্ড নারী দলকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে। ওয়ানডে ইতিহাসে রান বিবেচনায় টাইগ্রেসদের এটিই সবচেয়ে বড় জয়।

এছাড়াও থাইল্যান্ডের বিপক্ষে রেকর্ড বুকে অনেক রেকর্ডের পাশে নিজেদের নাম লিখেন বাংলাদেশের মেয়েরা। ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় রান, দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি এবং দলের দুই স্পিনার মিলে প্রতিপক্ষের ১০ উইকেট তুলে নেওয়া থেকে শুরু করে এদিন অনেক রেকর্ড গড়েন জ্যোতি বাহিনী।

মাঠের লড়াইয়ের দিক থেকে আয়ারল্যান্ডের নারী ক্রিকেট দলকে হালকা করে নেওয়া যাবে না। কারণ আয়ারল্যান্ডের মেয়েরা বিশ্বের বিভিন্ন টি২০ লিগ খেলে থাকে।

জয় দিয়ে বাছাই পর্ব শুরু করতে পেরে বাংলাদেশ দলনেতা নিগার অনেক খুশি। তিনি বলেন, ‘টুর্নামেন্টের প্রথম ম্যাচেই জয় পেয়েছি। দলের জন্য অবদান রাখতে পেরে অনেক ভালো লাগছে। আশা করি, দলের পারফরমেন্স অব্যাহত থাকবে। জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামব আমরা।’

অন্যদিকে, বাছাই পর্বের শুরুটা আয়ারল্যান্ডের ভালো হয়নি। প্রথম ম্যাচ তারা হার দিয়ে শুরু করেছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের কাছে ৩৮ রানে হেরে যায় আইরিশ মেয়েরা।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews