1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন

  • শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন 

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

বৃহস্পতিবার (১০ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জে সারাদেশের ন্যায় শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষাসমূহ৷ সকাল ১০টা থেকে এই প্রথম এসএসসি পরীক্ষায় বসছিলো শিক্ষার্থীরা।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ এসএসসি ও সমমানের পরীক্ষা জেলা সদরের কালেক্টরেট গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করা হয়৷

এ সময় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বিপিএম-সেবা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ শুরুর প্রথম দিন অনুপস্থিত ছিলেন ২৩৩ জন শিক্ষার্থী। এই দিন সকালে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলাব্যাপী ২৭টি কেন্দ্রে  একযোগে এই পরীক্ষা শুরু হয়।

জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্র জানায়, এসএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১০৩ জন পরীক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৯ হাজার ২৩৮ জন পরীক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিলের কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১০৭ শিক্ষার্থী।

দাখিল পরীক্ষায় অংশ নেন ২ হাজার ৭৭৮ জন পরীক্ষার্থী। এছাড়া  ভোকেশনাল (স্কুল-মাদ্রাসা) বাংলা ২য় পত্র পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২৩ জন। পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৩৭৩ পরীক্ষার্থী।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার (শিক্ষা) মো:আতিকুর রহমান বলেন, জেলাব্যাপী সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। কোন বহিস্কারের ঘটনা ঘটে নি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews