1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চ‍্যাম্পিয়নস লিগের শিরোপায় চোখ আনচেলত্তির

  • মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

চ‍্যাম্পিয়নস লিগের শিরোপায় চোখ আনচেলত্তির

চলতি মৌসুমে লা লিগায় কিছুটা পিছিয়ে থাকলেও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। তবে প্রায় প্রতিটি ম্যাচই জিতেছে কষ্ট করে। তাই এক দশকে চ‍্যাম্পিয়নস লিগে ছয় শিরোপা জিতে রিয়াল মাদ্রিদের পারফরম্যান্স দেখে হতশা দর্শকরাও। এ নিয়ে অনেক সমালোচনার শিকার হতে হয়েছে ভিনি-রদ্রিগোদের।

তবে এসব সমালোচনা দেখার সময় নেই বলে জানিয়েছেন মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি। সেই সঙ্গে চ্যাম্পিয়নস লিগে নিজের অভিজ্ঞতা নিয়ে আত্মবিশ্বাসী এই ইতালিয়ান কোচ। তাই শিরোপা জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না তিনি।

তার ভাষ্য, যখন প্রতি তিন দিনে একটি ম‍্যাচ থাকে তখন আমরা সমালোচনা নিয়ে ভাবতে পারি না। আমরা প্রতিটা ম‍্যাচের বিশ্লেষণ করি এবং পরের ম‍্যাচের জন‍্য প্রস্তুত হই।

চ‍্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আর্সেনালের মুখোমুখি হবে লস ব্লাঙ্কোসরা। মঙ্গলবার (৮ এ্রপ্রিল) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

এই ম্যাচ নিয়ে রিয়াল কোচ বলেন, এই ম‍্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। তবে এটা কেবল লড়াইয়ের প্রথম ৯০ মিনিট। এটা নির্ণায়ক নয়, কারণ আগামী সপ্তাহে আরও ৯০ মিনিট খেলা হবে সান্তিয়াগো বার্নাব্যুতে।

নতুন আঙ্গিকের চ‍্যাম্পিয়ন্স লিগে এরই মধ‍্যে ম‍্যানচেস্টার সিটি ও আতলেতিকো মাদ্রিদের মতো দলকে বিদায় করে দিয়েছে রিয়াল। এতে চলতি মৌসুমে শিরোপা জয়ের আত্মবিশ্বাস পাচ্ছেন কোচ আনচেলত্তি।

তিনি বলেন, যদি আমি বিশ্বাস না করতাম যে, আমরা এই মৌসুমে শিরোপা জিততে পারি তাহলে এরই মধ‍্যে আমি সরে যেতাম। আমি ছুটির কথা ভাবতাম। শেষ পর্যন্ত যাই হোক, আমরা এখানে সব শিরোপার লড়াইয়ের জন‍্য আছি। যদি কাজ না হয় তাহলে পরের মৌসুমের জন‍্য আমাদের ভাবতে হবে।

তিনি আরও বলেন, চ‍্যাম্পিয়ন্স লিগে আমাদের অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। এই জ্ঞানের অর্থ হলো এ ধরনের ম‍্যাচ নিয়ে, এমন চাপ নিয়ে আপনি ভয় পাবেন না।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews