1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যুক্তরাষ্ট্রে ফেরার পথে এয়ারপোর্টে সিটিজেন ও গ্রিনকার্ডধারীদের তল্লাশী

  • সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে ফেরার পথে এয়ারপোর্টে সিটিজেন ও গ্রিনকার্ডধারীদের তল্লাশী

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

নিউইয়র্ক টাইমস খবরটি দিয়েছে গত সোমবার। খবরে বলা হয়েছে, আমেরিকার বিভিন্ন এয়ারপোর্টে যারা ইন্টারন্যাশনাল ফ্লাইটে অন্য দেশ থেকে আসছে যেমন পর্যটক, ভিজিটর বা আমেরিকার নেচারালাইজড সিটিজেন এবং গ্রিনকার্ডধারীরা তাদের র্যান্ডম চেক করা হচ্ছে। পৃথকভাবে তাদের জিজ্ঞাসা করা হচ্ছে। তাদের ব্যাগেজও সার্চ করা হচ্ছে। এছাড়াও যারা ক্যানাডা থেকে যুক্তরাষ্ট্রে আসছেন আকাশ বা স্থলপথে তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আমেরিকার সিভিল লিবার্টিজ ইউনিয়নের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস বলছে, ইউএস বর্ডারে কর্মরত কর্মকর্তারা যে কারো যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার বাতিল করতে পারেন। যেমন কেউ যদি টুরিস্ট ভিসায় আমেরিকায় আসে, তাহলে তার সাথে কথা বলে তার এদেশে আসার উদ্দেশ্য শনাক্ত করতে পারে প্রশিক্ষিত কর্মকর্তারা। শনাক্ত করতে না পারলেও যদি সন্দেহ করে তাহলেও তার এন্ট্রি প্রত্যাখ্যান করা হচ্ছে।

ইমিগ্রেশন এটর্নি মাইকেল ওয়াইল্ডস মেলানিয়া ট্রাম্পের ইমিগ্রেশন লইয়ার ছিলেন। তিনি বলেন, এয়ারপোর্টে ইমিগ্রেশন কর্মকর্তারা ইমিগ্রান্টদের প্রবেশের ব্যাপারে ‘জিরো টলারেন্স পলিসি’ গ্রহণ করেছেন।

নিউইয়র্ক টাইমস বলছে, এমন কি নেচারালাইজড সিটিজেনরা আমেরিকায় প্রবেশকালে যদি ট্রাভেল ডকুমেন্ট ঠিকমত দেখাতে ব্যর্থ হয় সেক্ষেত্রেও তাদের অন্যত্র নিয়ে গিয়ে প্রশ্ন করা হয়। এ সময় তাদের লাগেজ, সেলফোন এবং ল্যাপটপ (সাথে থাকলে) সার্চ করা হচ্ছে।

হয়ত সিটিজেন এবং গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দিতে পারবে না, কিন্তু যদি সন্দেহজনক কোনো তথ্য পাওয়া যায় সেলফোন বা ল্যাপটপে তাহলে তাদের দীর্ঘক্ষণ আটকে রেখে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করতে পারে। যদিও অন্য কারো সেলফোন বা ল্যাপটপের তথ্য সার্চ করার জন্য ফেডারেল এজেন্টদের ওয়ারেন্ট প্রয়োজন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews