1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ওয়াকফ বিল ঘিরে ভারতে বিক্ষোভ, বিজেপি নেতার বাড়িতে আগুন

  • সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

ওয়াকফ বিল ঘিরে ভারতে বিক্ষোভ, বিজেপি নেতার বাড়িতে আগুন

ভারতে ওয়াকফ সংশোধনী বিল ঘিরে বিক্ষোভে ফুঁসে উঠেছেন মুসলিমরা। বিতর্কিত এ বিলের প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে এসেছেন হাজারো মুসলিম জনতা। ধর্মীয় সম্পত্তির ওপর হস্তক্ষেপের অভিযোগ তুলে পোড়ানো হয়েছে কুশপুত্তলিকা।

এ ছাড়া মণিপুর রাজ্যে এক মুসলিম বিজেপি নেতার বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। বিজেপি সংখ্যালঘু মোর্চার মণিপুরের সভাপতি আসকার আলী নামের ওই নেতা। ওয়াকফ সংশোধনী আইনকে সমর্থন করার অভিযোগে তার বাড়িতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে একটি সূত্র। এ ঘটনার পর ওই অঞ্চলে আধা-সামরিক এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে রাজ্য সরকার। খবর এনডিটিভির।

ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় আসকার আলী নামে ওই নেতার বাড়িতে আগুন দেয় স্থানীয় জনতা। এর আগে সংসদে ওয়াকফ সংশোধনী বিল পাসের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেন সংক্ষুব্ধ মুসলিমরা। মণিপুরের থৈবাল জেলার লিলং এলাকায় ১০২ নম্বর জাতীয় সড়কের সমাবেশে পাঁচ হাজারেরও বেশি মানুষ অংশ নেন এদিন।

সমাজসেবক এবং মুসলিম সম্প্রদায়ের নেতা সাকির আহমেদ সমাবেশে অংশ নিয়ে বলেন, ওয়াকফ সংশোধনী বিল ভারতীয় সংবিধানের নীতির পরিপন্থী। কারণ এটি মুসলিম সম্প্রদায়ের কাছে সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।

এদিকে ইম্ফল পূর্বের ক্ষত্রী আওয়াং লেইকাই, কাইরাং মুসলিম এবং কিয়ামগেই মুসলিম এলাকা এবং বিষ্ণুপুর জেলার সোরা থেকেও প্রতীকী প্রতিবাদের খবর পাওয়া গেছে।

সূত্র অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews